---Advertisement---
lifezone nursing home

East Bengal FC: মহামেডানের পর চেন্নাই, জোড়া ম্যাচ জিতে লিগের দৌড়ে লাল হলুদ

April 11, 2026 11:21 PM
East Bengal FC
---Advertisement---

অক্সারের ভরসার মান রাখল East Bengal FC। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে দেখা গেল ইষ্টবেঙ্গলের দৌরাত্ম্য। শনিবার ISL-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চেন্নাইয়িন এফসিকে তাদের ঘরের মাঠেই ৩-১ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে লিগ টেবলে অনেকটাই উঠে ৫ নম্বরে এল লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৭ মিনিটের মাথায় এডমুন্ডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের সমর্থকেরা তখনই হয়তো বুঝে গিয়েছিল লাল-হলুদ এসেছে জয়ের গল্প লিখতে। কিন্তু ফুটবল আসলে তো অপেক্ষারও খেলা। শুরুটা ভালো হলেও মাঝে খানিক পথভ্রষ্ট হয়ে পড়ে ইস্টবেঙ্গল। সেই সুযোগে চেন্নাইয়িন জাঁকিয়ে বসে ম্যাচের উপরে।

২৮ মিনিটে ইরফান ফিরিয়ে আনেন সমতা। চমৎকার একটি গোল করেন তিনি। ১-০ এগিয়ে থাকা ইস্টবেঙ্গল দেখে ম্যাচ হয়ে গিয়েছে ১-১। চেন্নাইয়িনের ওই ধাক্কার পরেও ইস্টবেঙ্গল প্রতিপক্ষের গোলমুখ খুলে ফেলতে থাকে। বিষ্ণু এদিন একের পর এক সুযোগ তিনি তৈরি করেন। আবার সেগুলো নষ্টও করেন। সব ঠিকঠাক হলে বিরতির আগেই হয়তো আরও ব্যবধান বাড়াতে পারত ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন ঝড় তোলার চেষ্টা করে। চলতে থাকে ইস্টবেঙ্গল রক্ষণে একের পর এক হামলা। মনে হচ্ছিল, ম্যাচটা বুঝি ধীরে ধীরে অন্য দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু লাল হলুদ সেনাদের প্রতি ফুটবল দেবতা আজ সুপ্রসন্ন ছিলেন।

৮৩ মিনিটে বিষ্ণুর ভাসানো বল থেকে বিপিন সিংয়ের হেডে ২-১ করে ফেলে ইস্টবেঙ্গল। দীর্ঘ অপেক্ষার অবসান ওই এক গোলে। ডাগআউটে উদ্বেগে-উৎকন্ঠায় দাঁড়িয়ে থাকা অস্কার ব্রুজো আদর করতে থাকেন তাঁর সতীর্থদের।

ইস্টবেঙ্গলের চেন্নাইয়িন বধের গল্পের শেষে ছিল আরেক নায়কের ফিরে আসার গল্প। নায়কের নাম নন্দকুমার। একসময় কুয়াদ্রাত জমানায় যিনি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বির নায়ক হয়েছিলেন, তারপর যেন হারিয়ে গিয়েছিলেন কোথাও। কিন্তু অস্কার তাঁকে ফিরিয়ে এনেছেন। আর ফিরে এলেন নিজের রাজ্য চেন্নাইয়ের মাঠে।

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ডার্বির সেই স্মৃতি আবার ফিরেছিল কিছুদিন আগে। প্রায় একই ভাবে নন্দকুমার গোল করেছিলেন সাদা-কালোর বিরুদ্ধে। এদিন চেন্নাইয়িনের জাল ফের কাঁপালেন সেই নন্দকুমার। ইস্টবেঙ্গল ৩ চেন্নাইয়িন ১।

আজকের এই জয়ের ফলে ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট টেবলে অনেকটাই উঠে এসেছে, মোহনবাগানের সঙ্গে একই পয়েন্ট (১৪)-এ রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, চেন্নাইয়িন এফসির জন্য এই হার বড় ধাক্কা হয়ে দাঁড়াল।

সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ সময়ে এই জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। লিগের বাকি ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্লে-অফের দৌড়ে লাল হলুদ ব্রিগেডের অবস্থান আরও শক্ত হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “East Bengal FC: মহামেডানের পর চেন্নাই, জোড়া ম্যাচ জিতে লিগের দৌড়ে লাল হলুদ”

Leave a Comment