রাজ্যজুড়ে চৈত্র মাসের শেষ বেলায় মিশ্র আবহাওয়া। গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও কয়েকদিন বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে বড় পরিবর্তনের সম্ভাবনা। উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। ফলস্বরূপ গরম ও আর্দ্রতা বাড়বে।
দক্ষিণবঙ্গে গতকাল শনিবার থেকে সোমবার অর্থাৎ ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৪ এপ্রিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় এক-দু’জায়গায় হালকা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা ক্যালেণ্ডারের প্রথম দিন ১৫ এপ্রিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। (Weather Update)
তবে বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ ১৬ ও ১৭ এপ্রিল আবারও সব জেলায় শুষ্ক আবহাওয়া। তবে মঙ্গলবার থেকে শুক্রবার অর্থাৎ ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও কয়েকদিন চলবে। গতকালের পরে আজও ওপরের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবার থেকে শুক্রবার অর্থাৎ ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ওপরের ৫ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে বজ্রপাত সহ ঝড়ের দাপট অব্যাহত থাকবে আগামী কয়েক দিন। (Weather Update)
East Bengal FC: মহামেডানের পর চেন্নাই, জোড়া ম্যাচ জিতে লিগের দৌড়ে লাল হলুদ
শনিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.০১ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২. ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ। সর্বনিম্ন ৪৫ শতাংশ।
আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার। বিকেল বা সন্ধ্যায় আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)











1 thought on “Weather Update: রোদ-বৃষ্টির খেলায় অস্বস্তিকর পরিস্থিতি রাজ্যজুড়ে, কতদিন চলবে এই পরিস্থিতি?”