রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IWL-এর চতুর্থ ম্যাচে জয়, নীতা FA-কে ৫ গোলে ওড়াল East Bengal FC

Published on: January 2, 2026
east bengal fc
---Advertisement---

IWL-এ East Bengal FC যেন অশ্বমেধের ঘোড়া। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে নীতা ফুটবল অ্যাকাডেমিকে ৫-০ গোলে কার্যত উড়িয়ে দিল লাল হলুদের মেয়েরা। আগের ম্যাচে SESA গোয়াকে ৯ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। যা ছিল IWL-এর সবচেয়ে বড় জয়। এদিন ৫ গোল। এই জয়ের সঙ্গে পয়েন্ট টেবলের মগডালে অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। সাফ ক্লাব কাপ জিতে আসার পর থেকেই লাল হলুদ যেন মেয়েদের ফুটবলে ঝড়ের নাম। প্রতিপক্ষকে হেলায় হারানো নয় উড়িয়ে দিচ্ছে তারা।

ISL-এর অনিশ্চয়তা লেখা ছিল 2010-এর চুক্তিতেই

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রক। অসাধারণ বোঝাপড়া নিখুঁত পাসিং এং গোলমুখে অব্যর্থ থাকাই ইস্টবেঙ্গলের বড় জয়ের নেপথ্য কাহানি। ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফাজিলা ইকয়াপুট দারুণ পাস দেন সুলঞ্জনা রাউলকে। পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের শট সোজা গোলে ঢুকে যায়। শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কায় নীতা ফুটবল অ্যাকাডেমির মেয়েরা হতভম্ব হয়ে যায়। ধাক্কা সামলে সমতায় ফেরার চেষ্টা করেছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না।

৪২ মিনিটে ফের ফাজিলার থ্রু থেকেই ব্যবধান বাড়ান সৌম্যা। দারুণ গ্রাউন্ডার শটে দুর্দান্ত প্লেসমেন্ট। অদ্রিজা সরখেলের কিছুই করার ছিল না।

প্রতিপক্ষ রক্ষণের ব্যর্থতার সুযোগ দুবার এগিয়ে দেয় লাল-হলুদের মেয়েরা। এরপর সরিতার কিছুটা দুর্বল শট লাগে রাস্টির পায়ে। দূর থেকে নেওয়া শট গোলে ঢুকে যায়। চতুর্থ গোল আসে ফের নিতা এফএ-এর ডিফেন্সের ভুলেই। গোল করেন ফাজিলা ইকয়াপুট। বল দেওয়া নেওয়া করে জায়গা করে নিয়ে শট নিলে তা জালে জড়িয়ে গোলে যায়। ৪ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ গোল আসে খেলার একেবারে শেষ মুহূর্তে। প্রিয়াঙ্কা দেবী গোল করে যান। ৫ গোলে জয় পায় ইস্টবেঙ্গলের মেয়েরা।

আর কলকাতায় হবে না ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ? ISL নিয়ে কী সিদ্ধান্ত


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment