---Advertisement---
lifezone nursing home

East Bengal FC: ভাগ্য ঠিক করতে গুরুত্বপূর্ণ ওডিশা ম্যাচ, অস্কারের চিন্তা রশিদ-আনোয়ারের চোট

April 28, 2026 3:35 PM
East Bengal FC
---Advertisement---

মঙ্গলবার গোয়ার মাটিতে ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচটি প্রথমে কলকাতায় হওয়ার কথা থাকলেও নির্বাচনের ব্যস্ততার কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গোয়ায়। এদিকে আনোয়ার আলি এবং মহম্মদ রশিদ ফিট থাকলেও তাঁদের প্রথম একাদশে রাখা হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ অস্কার ব্রুজো। সবদিক ভালো করে দেখে তারপরই তিনি সিদ্ধান্ত নিতে চান তিনি।

তবে ঘরের মাঠ হোক বা বাইরে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গলের জন্য ভীষণ জরুরি। কারণ, পয়েন্ট টেবলের প্রথম তিনে ঢুকতে গেলে এই জয় দরকার। বর্তমানে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে পাঁচ নম্বরে। কাগজে-কলমে ওডিশা এফসি কিছুটা পিছিয়ে থাকলেও তাদের একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ব্রুজো। (East Bengal FC)

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আগের ম্যাচে দীর্ঘ সময় ১০ জনে খেলেও তিনবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দলের লড়াই করার মানসিকতা স্পষ্ট হয়েছে। বাকি পাঁচটি ম্যাচেও সেই লড়াইয়ের মনোভাব দেখতে চাইছেন কোচ।

ব্রুজো বলেন, “এই দলটা দারুণ মানসিক শক্তি আর লড়াই করার ইচ্ছা দেখিয়েছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে পুরো দলকে একসঙ্গে এগিয়ে এসে সেই ঘাটতি পূরণ করতে হয়। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। বিশেষ করে মহেশ আর মিগুয়েলের অনুপস্থিতি সামলাতে হবে, আর আনোয়ার ও রশিদের মতো খেলোয়াড়দের দিয়ে ভারসাম্য রাখতে হবে।”

রশিদ গোড়ালির চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন। আনোয়ারের কুঁচকিতে টান লেগেছিল, সেটাও এখন অনেকটাই ঠিক। দুজনেই প্র্যাকটিস করছেন। তবে তাঁদের পুরো ম্যাচ খেলানো হবে কি না, সেটা ম্যাচের পরিস্থিতি বুঝে ঠিক করতে চান ব্রুজো।তিনি বলেন, “সবকিছু নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির ওপর। কিছু সময়, বিশেষ করে ম্যাচের শেষ দিকে যদি আমাদের বেশি আক্রমণে যেতে হয়, তখন সব বিকল্প ব্যবহার করতে পারি। বেঙ্গালুরুর বিরুদ্ধে যেমন একজন কম নিয়েও আমরা আক্রমণে গিয়েছিলাম।” (East Bengal FC)

এরপর তিনি যোগ করেন, “এখনও প্রথম একাদশ চূড়ান্ত হয়নি। আনোয়ার আর রশিদের অবস্থা আমরা দেখছি। তার ভিত্তিতেই দল নির্বাচন আর কৌশল ঠিক করা হবে।”

দল ৩-৫-২ নাকি ৪-৪-১-১ ফরমেশনে খেলবে, তা নিয়েও জল্পনা চলছে। ইউসেফ এজেজারি এবং আন্তন সয়বার্গ একসঙ্গে প্রথমবার নামবেন কি না, সেটাও অনিশ্চিত। সবটাই অনেকটাই নির্ভর করছে রশিদের ফিটনেসের ওপর।

East Bengal vs Odisha FC: কার্ড-চোটে ছন্দপতন, ওডিশা ম্যাচে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলের

আইএসএলের পয়েন্ট টেবলে এখন প্রথম ছয়টি দল প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। তাই প্রত্যেক দলই অন্যদের পারফরম্যান্সের দিকে নজর রাখছে।এই পরিস্থিতিতে ব্রুজো বলেন, “গোয়ায় ওডিশার বিরুদ্ধে ম্যাচটাই আমাদের মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি আমরা জিততে পারি, তাহলে ১৮ পয়েন্টে পৌঁছে যাব। তারপর মুম্বই এফসি, পঞ্জাব এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট, এই তিন দলের বিরুদ্ধে খেলতে হবে। ওই ম্যাচগুলোই ঠিক করবে আমরা কোথায় শেষ করব।”

তিনি আরও বলেন, “ওডিশার বিরুদ্ধে ম্যাচটা খুব কঠিন এবং খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাই ঠিক করে দেবে আমরা প্রথম পাঁচে থাকব, না প্রথম তিনে উঠতে পারব, কিংবা খেতাবের দৌড়ে থাকতে পারব কি না।” (East Bengal FC)

সব মিলিয়ে, গোয়ার মাণ্ডভী নদীর তীরে এই ম্যাচেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে ইস্টবেঙ্গলের আইএসএল স্বপ্নের সূর্য উদয় হবে, নাকি অস্ত যাবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment