---Advertisement---
lifezone nursing home

ইউনিটি কাপ খেলতে যাওয়ার আগে ডাক, জাতীয় দল থেকে প্লেয়ার ফেরাল মোহনবাগান

May 23, 2026 8:19 PM
Mohun Bagan SG
---Advertisement---

ভারতীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিল জাতীয় দল ও ক্লাবের টানাপোড়েন। লন্ডনে ইউনিটি কাপ খেলতে ভারতীয় দলের রওনা হওয়ার ঠিক আগে বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ক্লাবের নির্দেশে জাতীয় দলের শিবির থেকে ফিরে আসছেন সবুজ-মেরুনের সাত ফুটবলার। ফলে তাঁরা আর অনুশীলনে অংশ নেননি এবং দলের সঙ্গে লন্ডন সফরেও যাচ্ছেন না।

(Mohun Bagan SG) ক্লাব সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ ইউনিটি কাপের সময়সূচি। প্রতিযোগিতাটি ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় নিয়ম অনুযায়ী ক্লাবগুলি জাতীয় দলে ফুটবলার ছাড়তে বাধ্য নয়। সেই জায়গাতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মোহনবাগান।

সবুজ-মেরুন শিবিরের যুক্তি, দীর্ঘ মরশুমের পর ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন। তার সঙ্গে রয়েছে আরও বড় উদ্বেগ—১ জুন থেকে ফিফা উইন্ডো শুরু হওয়ার আগে কোনও ফুটবলার চোট পেলে তার দায় কে নেবে? (Mohun Bagan SG) ক্লাবের দাবি, এই বিষয়ে তারা ফেডারেশনের কাছে জানতে চাইলেও স্পষ্ট উত্তর পায়নি। ফলে ঝুঁকি নিতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ।

অনিরুধ থাপা, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসো, আপুইয়া, মনবীর সিং এবং সুহেল আহমেদ ভাট-সহ মোহনবাগানের একাধিক ফুটবলারকে শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অবস্থান নিয়েছে কেরালা ব্লাস্টার্সও।

অপেক্ষার অবসান, ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার নিয়ে বড় আপডেট

তবে ভারতীয় ফুটবলের এই টানাপোড়েনের মধ্যে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানিয়েছেন, “অন্য ক্লাব কী করেছে সেটা নিয়ে আমরা আগ্রহী নই। আনোয়ার আলি চোটের জন্য বাদে আমাদের সবাই জাতীয় দলে যোগ দিয়েছে। দেশের ফুটবল সবার আগে। দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবলও এগোবে না।”

এই অবস্থান ভারতীয় ফুটবলে দুই ভিন্ন দর্শনকে সামনে এনে দিল। একদিকে ক্লাবের বিনিয়োগ, ফুটবলার সুরক্ষা ও প্রতিযোগিতার বাস্তবতা আর অন্যদিকে জাতীয় দলের প্রস্তুতি ও দেশের ফুটবলের স্বার্থ।

(Mohun Bagan SG) মোহনবাগানের সিদ্ধান্তের প্রভাব ইউনিটি কাপের প্রস্তুতিতে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চার দেশের এই টুর্নামেন্টে ভারত ছাড়াও খেলবে নাইজেরিয়া, জামাইকা ও জিম্বাবোয়ে। ২৭ মে সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে নামার কথা ভারতের। ফাইনাল ৩০ মে। তার আগেই জাতীয় শিবিরে তৈরি হওয়া এই অস্থিরতা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাব-ফেডারেশন সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল।

ক্রীড়া বিল চালু করল AIFF, MRA নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতার বৈঠকে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “ইউনিটি কাপ খেলতে যাওয়ার আগে ডাক, জাতীয় দল থেকে প্লেয়ার ফেরাল মোহনবাগান”

Leave a Comment