জোড়া হারের ধাক্কা সরিয়ে ফের জয়ের সরণিতে (Mohun Bagan Super Giant) মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগে বিধাননগর মিউনিসিপ্যাল অ্যাকাডেমিকে ৩-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। হ্যাটট্রিক করলেন অধিনায়ক কিয়ান নাসিরি। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল বাস্তব রায়ের দল।
Mohun Bagan Super Giant: শুরু থেকেই আক্রমণে

ডুরান্ড কাপে দাপট দেখালেও কলকাতা লিগে ওঠানামা করছে মোহনবাগানের পারফরম্যান্স। কাস্টমস ও ভবানীপুরের কাছে হারের পর সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন ফুটবলাররা। তাই এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামে সবুজ-মেরুন। প্রথম মিনিটেই গোলের সুযোগ এলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ১৪ মিনিটে সুহেল ভাটের পাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন কিয়ান। ১৭ মিনিটে সন্দীপ মালিকের দূরপাল্লার শট রুখে যায়। ১৯ মিনিটে সুহেলের হেড ক্রসবারে লাগে। ২০ মিনিটে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেও গোল পাননি বিভানজ্যোতি লস্কর। ২২ মিনিটে কিয়ানের ড্রিবলও বিধাননগরের রক্ষণ আটকে দেয়। ২৫ মিনিটে ফাঁকা গোল পেয়েও ব্যর্থ সুহেল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বিভানের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কিয়ান। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধেও দাপট

দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। একের পর এক আক্রমণ চালায় মোহনবাগান। (Mohun Bagan Super Giant) ৬৫ মিনিটে সায়নের শট গোলকিপার রুখলেও রিবাউন্ডে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কিয়ান। বিধাননগরের প্রতিআক্রমণও সামলে নেয় সবুজ-মেরুন রক্ষণ।
ছাংতের আগমন, জয়ের দিনে উচ্ছ্বাস
This picture has made our day 😍
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 13, 2026
Welcome home, Chhangte 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/PnE4ZaFKCX
এদিন কলকাতায় পা রাখেন ছাংতে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মেরিনার্সরা। আর তাঁর কলকাতা আগমনের দিনেই ঘরোয়া লিগে জয়ে ফিরল (Mohun Bagan Super Giant) মোহনবাগান। তিন পয়েন্টে আপাতত কিছুটা স্বস্তি সবুজ-মেরুন শিবিরে।
ত্রিপুরার অস্মিতাকে সংবর্ধনা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের, এবার লক্ষ্য অলিম্পিক পদক












1 thought on “কিয়ানের হ্যাটট্রিক, জোড়া হারের পর কামব্যাক মোহনবাগানের”