রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ত্রিপুরার অস্মিতাকে সংবর্ধনা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের, এবার লক্ষ্য অলিম্পিক পদক

Published on: August 13, 2026
Ashmita Dey
---Advertisement---

নিজের রাজ্য থেকে সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত ত্রিপুরার সোনাজয়ী জুডোকা (Ashmita Dey) অস্মিতা দে। ২০২৬ কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জিতে ইতিহাস গড়েছেন তিনি। প্রথম ভারতীয় জুডোকা হিসেবে এই কৃতিত্ব অর্জন করা অস্মিতাকে সংবর্ধিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।

Ashmita Dey: অস্মিতার পাশাপাশি কোচদেরও সম্মান

অস্মিতার সঙ্গে তাঁর সাফল্যের নেপথ্যে থাকা মেন্টর প্রণব সাহা, চিফ কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত যশপাল সোলাঙ্কি এবং ব্যক্তিগত কোচ তথা প্রাক্তন ব্রোঞ্জ পদকজয়ী বিজয় যাদবকেও সম্মান জানানো হয়।

ত্রিপুরা থেকে আন্তর্জাতিক মঞ্চে

বিলোনিয়ায় জন্ম ও বেড়ে ওঠা (Ashmita Dey) অস্মিতার জুডোর হাতেখড়ি ত্রিপুরাতেই। পরে উন্নত প্রশিক্ষণের জন্য ভোপালে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) রিজিওনাল সেন্টারে যোগ দেন তিনি। সেখান থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সাফল্যের ঝুলিতে একাধিক পদক

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে সোনা এবং ২০২৩-২৪ সালের জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২৫ সালে কাসাব্লাঙ্কার আফ্রিকান ওপেনেও সোনা জেতেন (Ashmita Dey) অস্মিতা। ম্যাকাও ও ব্যাংককের আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছেন তিনি।

Ashmita Dey: অলিম্পিকের স্বপ্ন

(Ashmita Dey) অস্মিতা দে বলেন, “নিজের রাজ্য থেকে এই সংবর্ধনা তাঁর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের। এই সুযোগে এমন সুন্দরভাবে আমাকে ঘরে ফেরার অভ্যর্থনা জানানোর জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে আন্তরিক ধন্যবাদ জানাই।” চিফ কোচ যশপাল সোলাঙ্কির কথায়, “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে পদক জয়।অস্মিতার পাশে থাকা পুরো দলকে স্বীকৃতি দেবার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ”। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহাও অস্মিতার সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, “অস্মিতার মতো তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সোনা জয় করতে দেখা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা এখন থেকে অস্মিতার গলায় অলিম্পিকের পদক দেখার অপেক্ষায় রইলাম”।

আল আরাবি বধের পর বদলে গেল ইস্টবেঙ্গলের মানসিকতা, হাবাসের সামনে এবার ডুরান্ড চ্যালেঞ্জ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ত্রিপুরার অস্মিতাকে সংবর্ধনা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের, এবার লক্ষ্য অলিম্পিক পদক”

Comments are closed.