এই প্রথমবার আইএসএলের মঞ্চে কিছুটা নড়বড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কায় সবুজ মেরুন স্বপ্ন ধাক্কা খেয়েছে। ড্র, হার এবং ফের ড্র-এ ইতিমধ্যে সাত পয়েন্ট করে সের্খিও লোবেরা এখন চার নম্বরে। অথচ ISL-এ মোহনবাগান শুরু করেছিল দারুণ গতিতে।
প্রথম চার ম্যাচে জেমিরা করেছিলেন ১৪ গোল। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তখন মোহনবাগানের আশপাশে আর কাউকে দেখা যাচ্ছিল না। তবে উৎসবের রং হঠাৎ করেই যেন ফিকে হয়ে গেল সবুজ-মেরুন শিবিরে। পাশাপাশি শনিবার চেন্নাইয়িন এফসিকে ১-৩ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এখন মোহনবাগানকে টপকে চলে গিয়েছে চতুর্থ স্থানে (৭ ম্যাচে ১৪ পয়েন্ট)। ফলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে হলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কার্যত জয় ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই মোহনবাগান কোচ লোবেরার কাছে। (Mohunbagan Super Giant)
একে শিরে সংক্রান্তি তার উপর গোদের উপরে বিষফোঁড়ার মতো রবিবার আপুইয়াকে পাচ্ছে না মোহনবাগান। তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। শনিবারও আপুইয়া প্রস্তুতিতে আসেননি। ওদিকে পঞ্জাব এফসির মাঝমাঠ নিয়ন্ত্রণ করেন বিদেশিরা। পাশাপাশি স্ট্রাইকার হিসেবে রয়েছেন নাইজিরিয়ার এফিয়ন সুনগুসি। ইতিমধ্যেই তাঁর পা থেকে এসেছে পাঁচ গোল। জামশেদপুরের বিরুদ্ধে শেষ মুহূর্তের ভুলে বাগানের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন ঋত্বিক দাস। টম আলড্রেড, আলবার্তো রদ্রিগেজদের নিশ্চিত ভাবেই পরীক্ষার মুখে ফেলবেন এফিয়ন।
“আমি এক বা দু’জন ফুটবলারকে নিয়ে ভাবছি না। পুরো পঞ্জাব দলটাকেই গুরুত্ব দিচ্ছি। ওরাও আক্রমণাত্মক ফুটবল খেলে। ফলে নিজেদের সেরাটা দিতে না পারলে ফের হয়তো পয়েন্ট নষ্ট হবে,” বলছেন লোবেরা।
Form 121 Banking Rules: সমন্বয়ের অভাব, 15G আর 15H-এর পরিবর্তিত রূপে মুশকিলে গ্রাহকরা
একই সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে হারলেও বেঙ্গালুরু এবং জামশেদপুরের বিরুদ্ধে যে তাদের জেতা উচিত ছিল তা মেনে নিয়েছেন। “বেঙ্গালুরু এবং জামশেদপুরের বিরুদ্ধে আমাদের তিন পয়েন্ট প্রাপ্য ছিল। প্রচুর সুযোগ তৈরি হয়েছে। মনঃসংযোগের ভুলে জামশেদপুরের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পাই। এই ভুলগুলি আর পুনরাবৃত্তি করা চলবে না। ফুটবলারদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও সেরেছি। সেই মতো অনুশীলনও করিয়েছি। আশা করি পঞ্জাব এফসির বিরুদ্ধে জেমিরা সেই ভুল করবে না”। (Mohunbagan Super Giant)
আজকের ম্যাচে আপুইয়ার পরিবর্ত কে হবে তা নিয়ে যদিও ধোঁয়াশা রেখে দিলেন লোবেরা। তবে এটা স্পষ্ট করে দিয়েছেন ঘরের মাঠে জেতার লক্ষ্যে খেলার ধরন বদলাবেন না। সে ক্ষেত্রে কি সাহাল আব্দুল সামাদকে দেখা যেতে পারে? চলতি আইএসএলে তিনি মাত্র ৫৪ মিনিট খেলেছেন। যা নিয়ে মোহনবাগানের স্প্যানিশ কোচের বক্তব্য, “সাহালের মতো প্রতিভাবান ফুটবলারকে দলের প্রয়োজনে বাইরে রাখতে হয়। আমার প্রধান কাজ সেরা একাদশ বেছে নেওয়া। ফলে সাহালকে খেলাতে হলে ভাবতে হবে কাকে বাইরে রাখব? দলে ভারসাম্য রাখাও সমান গুরুত্বপূর্ণ।”
তবে মনে করা হচ্ছে আপুইয়ার পরিবর্তে হয়তো দীপক টাংরি খেলবেন। সে ক্ষেত্রে কিছুটা আক্রমণাত্মক খেলতে হবে অনিরুদ্ধকে। যাই হোক না কেন যেকোনও মূল্যে জয় তুলে নেওয়াই লোবেরো এবং মোহনবাগান সুপার জায়ান্টের পাখির চোখ। (Mohunbagan Super Giant)












