ক্রিকেটের মাঠে ফেরার পথ খুলেছে অনয়া বাঙ্গারের। কিন্তু সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। (Marizanne Kapp) ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) সিদ্ধান্তের পর এবার প্রকাশ্যেই তীব্র আপত্তি জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার মারিজানা কাপ। তাঁর সাফ মন্তব্য, “এটা একেবারেই হাস্যকর, এটা কোনওভাবেই অনুমোদন করা উচিত নয়”।
কী সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের রূপান্তরিত কন্যা অনয়া অস্ট্রেলিয়ায় মহিলাদের বিগ ব্যাশ লিগ খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেয়েছেন। তবে তাঁকে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। মুম্বইয়ের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অনয়া ২০২৬ সালের মার্চে লিঙ্গ বদলের জন্য সার্জারি করান। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছ থেকে স্পষ্ট নির্দেশনা না পেয়ে CA-র দ্বারস্থ হন। (Marizanne Kapp)
WBBL-এ কি খেলতে পারবেন অনয়া?
CA-র এই অনুমতি সরাসরি মহিলাদের বিগ ব্যাশ লিগে (WBBL) খেলার ছাড়পত্র নয়। আপাতত তিনি প্রিমিয়ার ক্রিকেট খেলতে পারবেন, যা কমিউনিটি ক্রিকেটের আওতায় পড়ে। WBBL-এর মতো এলিট প্রতিযোগিতায় খেলতে হলে তাঁকে আরও কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
Marizanne Kapp: কাপের তীব্র আপত্তি
দিল্লি ক্যাপিটালসের WPL তারকা মারিজানাা কাপ সোশ্যাল মিডিয়ায় অনয়ার ছাড়পত্র সংক্রান্ত পোস্ট শেয়ার করে লেখেন, “Absolutely ridiculous, this should NOT be allowed!” তাঁর মন্তব্য নতুন করে তীব্র করেছে ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ নিয়ে বিতর্ক।

ক্রিকেটে ভিন্ন নীতি
২০২৩ সালের ICC নীতি অনুযায়ী, পুরুষ বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে খেলার অনুমতি নেই। অন্যদিকে, BCCI জানিয়েছে, ভারতীয় ঘরোয়া মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডার অংশগ্রহণ নিয়ে বর্তমানে তাদের কোনও নির্দিষ্ট নীতি নেই। ফলে অনায়াকে ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছে যোগ্যতা, প্রতিযোগিতামূলক ভারসাম্য এবং অন্তর্ভুক্তি—তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। (Marizanne Kapp)
UCL-এর ড্রয়ে চমক, রিয়াল-আর্সেনাল, বার্সা-পিএসজি—কার ভাগ্যে কারা?












1 thought on “অনয়া বাঙ্গারকে ছাড়পত্রে আপত্তি, ক্রিকেট অস্ট্রেলিয়ার নিন্দা মারিজানা কাপের”