বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় এখন থেকেই উত্তেজিত ভারতীয় ফুটবলাররা। জাতীয় দলের ডিফেন্ডার অনোয়ার আলিও (Anwar Ali) এই ম্যাচগুলিকে ঘিরে যথেষ্ট রোমাঞ্চিত। তাঁর মতে, ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় ফুটবলে খুব একটা আসে না। তাই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে চলা এই তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য একটি ‘ঐতিহাসিক সুযোগ’।
বিশ্বসেরাদের বিরুদ্ধে খেলার সুযোগ
জন্মদিনেই এই ম্যাচগুলি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান ইস্টবেঙ্গল প্লেয়ার অনোয়ার আলি (Anwar Ali)। তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা দলগুলির বিরুদ্ধে খেলা শুধু বড় ম্যাচের অভিজ্ঞতা দেবে না, ভারতীয় ফুটবলারদের নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগও করে দেবে।
আনোয়ার বলেন, ভারতীয় দলের সদস্য হিসেবে ব্রাজিল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাচ থেকে ফুটবলাররা অনেক কিছু শিখতে পারবেন। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবলের পরিচিতিও আরও বাড়বে।
যুবভারতীতে ব্রাজিল-উরুগুয়ে, রোমাঞ্চিত অনোয়ার
তিনটি ম্যাচ আয়োজনের উদ্যোগের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) ধন্যবাদ জানিয়েছেন অনোয়ার। তাঁর মতে, পরপর এমন তিন শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে খুবই বিরল ঘটনা। স্বাভাবিকভাবেই এই ম্যাচগুলি নিয়ে ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে।
অনয়া বাঙ্গারকে ছাড়পত্রে আপত্তি, ক্রিকেট অস্ট্রেলিয়ার নিন্দা মারিজানা কাপের
বিশেষ করে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে পারবেন ভেবে বেশি রোমাঞ্চিত অনোয়ার। দেশের সমর্থকদের সামনে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ভারতকে গর্বিত করাই তাঁর লক্ষ্য।
কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?
সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে বড় দুই ম্যাচ। ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। তার ঠিক তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।
এই তিনটি ম্যাচ ভারতীয় ফুটবলারদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। একইসঙ্গে দেশের সমর্থকদের কাছেও এটি হতে চলেছে এক বিশেষ ফুটবল-অভিজ্ঞতা। তাই এই ম্যাচগুলি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ এখন তুঙ্গে।











Finally found a login link that actually works without any redirects. Great service and the support team is very responsive. Give nibung88login a try.