রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Surya Kumar Yadav: ফর্মে নেই সূর্যকুমার, অধিনায়কত্ব হারাবেন? কী চাইছে BCCI?

Published on: April 14, 2026
Surya Kumar Yadav
---Advertisement---

বিশ্বকাপ জিতেও সূর্যের অধিনায়কত্ব ফের প্রশ্নের মুখে। সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সুর্যকুমার যাদবের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাঁর নেতৃত্বেই ভারত সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও সূর্যর ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)। তাহলে কি আসন্ন সিরিজগুলিতে অধিনায়ক হিসাবে দেখা যাবে না সূর্যকে?

BCCI সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে সূর্যকুমারকে (Surya Kumar Yadav) ফর্মে দেখা যায়নি। বিশেষ করে বড় ম্যাচগুলোতে তিনি প্রত্যাশামতো রানও করতে পারেননি। এমনকী বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। অধিনায়কের ব্যাট থেকে আরোও অনেক বেশি রান আশা করছে বোর্ড।

এই পরিস্থিতিতে বোর্ড এখন শুধু অতীতের সাফল্য নয়, বর্তমান পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিতে চাইছে। সামনেই জুন-জুলাইতে ভরতের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর। যদিও এই সফরের জন্য সূর্যকেই ক্যাপ্টেন হিসাবে চাইছেন গৌতম গম্ভীর, তবে বোর্ডের অন্দরে ইতিমধ্যে এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। কাজেই আসন্ন এই দুটি সিরিজ সূর্যকুমারের জন্য একপ্রকার ‘অগ্নিপরীক্ষা’ হতে চলেছে। এই সিরিজে তাঁর ব্যাটিং কেমন হয়, তার উপরই হয়তো অনেকটাই নির্ভর করবে তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ।

Home Voting In West Bengal: যেতে হবে না কেন্দ্রে, ভোট দিতে পারবেন বাড়িতে বসেই, দারুণ নিয়ম আনল কমিশন

একদিকে অভিজ্ঞ অধিনায়কের ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও অন্যদিকে বৈভব সূর্যবংশীর মতো তরুণ তুর্কির উত্থান বোর্ডের নজর এড়ায়নি। মাত্র ১৫ বছর বয়সি এই বিধ্বংসী ব্যাটার ইতিমধ্যেই নির্বাচকদের নজরে এসেছে। ভবিষ্যতে বৈভবের ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়েও ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। এই আবহে ফলে দলের প্রবীণ ক্রিকেটারদের জন্য নিজেদের জায়গা ধরে রাখা আরও কঠিন হয়ে উঠছে। আর সেই তালিকায় প্রথমেই উঠে আসছে ফর্মহীন সূর্যকুমারের (Surya Kumar Yadav) নাম।

সব মিলিয়ে পরিস্থিতি এখন স্পষ্ট, দলের অধিনায়ক হলেও সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) জায়গা একেবারেই নিশ্চিত নয়। আগামী সিরিজগুলিতে তাঁর পারফরম্যান্সই ঠিক করে দেবে তিনি ভবিষ্যতেও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন কি না।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment