রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডায়েরির ছেঁড়া পাতায় বার্তা, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর লিওনেল মেসির

Lionel Messi Retirement
---Advertisement---

আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ফুটবল জীবনের ইতি টানলেন লিওনেল মেসি। সোশাল মিডিয়ায় বিদায় বার্তা জানিয়েছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি ফুটবলার। ফাইনালের পর কিছুটা সময় নিয়ে শান্তভাবে চিন্তা করার পর তিনি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়েছেন।

Lionel Messi Retirement: কী লিখলেন কিংবদন্তি?

সমাজ মাধ্যমে একটি ডায়েরির তিনটে ছেঁড়া পাতার ছবি পোস্ট করে মেসি লেখেন, জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতার স্বপ্ন তিনি পূরণ করতে পেরেছেন। দেশের জার্সি পরে বহু বছর মাঠে নেমে সমর্থকদের আনন্দ দিতে পেরেছেন, সেটাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি জানান, জাতীয় দলের সঙ্গে তাঁর যাত্রা শেষ হলেও আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কখনও শেষ হবে না।

তিনি আরও লেখেন, “এই বিদায় আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি গর্বিত, কারণ মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। এখন নতুন প্রজন্ম আসছে, যারা দেশের হয়ে গর্বের সঙ্গে খেলবে। আমি মাঠে না থাকলেও একজন সমর্থক হিসেবে সবসময় দলের পাশে থাকব।”

তিনি পরিবারের সদস্য, কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সমর্থকদের উদ্দেশে বলেছেন, গত ২০ বছর ধরে যে ভালোবাসা পেয়েছেন, তা তিনি কখনও ভুলবেন না। জাতীয় দলের ড্রেসিংরুম, সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং দেশের হয়ে খেলার স্মৃতি সারাজীবন তাঁর সঙ্গে থাকবে। সমর্থকদের উদ্দেশে শেষবারের মতো তিনি বলেন, “ধন্যবাদ আর্জেন্টিনা। তোমাদের ভালোবাসা আমি কখনও ভুলব না। এগিয়ে চলুক আর্জেন্টিনা।”

২১ জুলাই অর্থাৎ ফাইনালের দু’দিন পর তিনি এই বার্তাটি লিখেছিলেন। পরে আরও ভেবে দেখার পর তিনি নিশ্চিত হন যে অবসরের সিদ্ধান্তই সঠিক। আর্জেন্টিনা ফুটবলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম সাক্ষী ছিলেন এই তারকা। তাঁর বিদায়ে জাতীয় দলের একটি সফল অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তিনি বিশ্বাস করেন, আগামী দিনে তরুণ ফুটবলাররাই দেশের ফুটবলকে আরও উঁচু স্তরে নিয়ে যাবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ডায়েরির ছেঁড়া পাতায় বার্তা, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর লিওনেল মেসির”

Leave a Comment