কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। পড়াশোনা, গবেষণা, অফিসের রিপোর্ট বিশ্লেষণ কিংবা বড় বড় নথির সারাংশ তৈরি – সব কাজই এখন অনেক সহজ করে দিচ্ছে AI। সেই লক্ষ্যেই গুগল নিয়ে এসেছে Gemini Notebook। আগে এই অ্যাপটির নাম ছিল NotebookLM। তবে এবার নতুন নামে এবং আরও উন্নত ফিচার দিয়ে এটি এখন ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর করা হয়েছে।
সাধারণ AI চ্যাটবটের তুলনায় Gemini Notebook-এর ক্ষেত্রে সুবিধা হলো, এটি ইন্টারনেট থেকে এলোমেলো তথ্য এনে উত্তর দেয় না। বরং ব্যবহারকারী যে PDF, Google Docs, ওয়েবসাইট, YouTube ভিডিয়ো বা অডিয়ো ফাইল আপলোড করবেন, সেই তথ্যের ভিত্তিতেই উত্তর, সারাংশ এবং বিশ্লেষণধর্মী তথ্য তৈরি করবে। ফলে তথ্যের নির্ভুলতা অনেকটাই বাড়ে।
Gemini Notebook-এর প্রধান ফিচারগুলি কী?
বিভিন্ন ধরনের সোর্স আপলোডের সুবিধা:
এই নতুন ভার্সনে PDF, Word ডকুমেন্ট, Google Docs, ওয়েবসাইটের লিঙ্ক, YouTube ভিডিয়ো এবং অডিয়ো ফাইল আপলোড করা যাবে। শুধু তাই নয়, একাধিক ফাইল একসঙ্গে যোগ করে AI দিয়ে বিশ্লেষণও করানো সম্ভব।
অডিয়ো ওভারভিউ (AI Podcast):
ব্যবহারকারীর আপলোড করা নোট বা ডকুমেন্টকে দু’জন AI সঞ্চালকের কথোপকথনের মতো একটি পডকাস্টে রূপান্তর করে। ফলে পড়ার পাশাপাশি শুনেও বিষয়টি বোঝা যায় এবং মনে রাখতেও সুবিধা।
মাইন্ড ম্যাপ তৈরি:
জটিল বা বড় তথ্যকে সহজভাবে বোঝানোর জন্য AI স্বয়ংক্রিয়ভাবে ভিজ্যুয়াল মাইন্ড ম্যাপ তৈরি করে। এতে বিষয়গুলোর মধ্যে সম্পর্ক সহজে বোঝা যায়।
ফ্ল্যাশকার্ড ও কুইজ:
পরীক্ষার প্রস্তুতির জন্য AI নিজে থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুইজ এবং ফ্ল্যাশকার্ড তৈরি করে দেয়। পড়া ঝালিয়ে নেওয়া অনেক সহজ হয়।
নির্ভরযোগ্য তথ্য প্রদান:
AI যে উত্তর দেয়, তার সঙ্গে মূল ডকুমেন্টের কোন অংশ থেকে তথ্য নেওয়া হয়েছে, সেই রেফারেন্সও দেখায়। ফলে তথ্য যাচাই করা সহজ হয় এবং নির্ভুল তথ্য মেলে।
দ্রুত সারাংশ তৈরি:
শতাধিক পাতার রিপোর্ট, গবেষণাপত্র বা বইয়ের মূল বিষয় কয়েক মিনিটের মধ্যে সংক্ষেপে তুলে দেয়।
প্রশ্নোত্তরের সুবিধা:
আপলোড করা নথি নিয়ে সরাসরি প্রশ্ন করলে AI সেই নথির ভিত্তিতেই উত্তর দেয়। এতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে।
লেখালেখিতে সাহায্য করে:
দীর্ঘ রিপোর্ট থেকে ব্লগের খসড়া, প্রেজেন্টেশনের পয়েন্ট, নোট বা আইডিয়াও তৈরি করে দিতে পারে। এতে লেখক, সাংবাদিক বা কন্টেন্ট রাইটারদের অনেকটাই সুবিধা হতে পারে।
Password-এর ঝামেলা কমাতে নতুন ফিচার, সেলফি ভিডিয়ো চালু করল Google
কোন কোন কাজে ব্যবহার করা যাবে?
পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি: বড় লেকচার থেকে নোট তৈরি, বই বা গবেষণাপত্র দ্রুত বুঝে নেওয়া, সারাংশ তৈরি, কুইজ ও ফ্ল্যাশকার্ড বানিয়ে পড়ার জন্য এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
গবেষণার কাজ: একাধিক গবেষণাপত্র বা ডকুমেন্ট একসঙ্গে বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এই অ্যাপ।
অফিসের কাজে: মিটিংয়ের নোট, বড় রিপোর্ট বা প্রজেক্ট ফাইল থেকে মূল সিদ্ধান্ত, টু ডু লিস্ট তৈরি এবং গুরুত্বপূর্ণ তথ্য বের করতে সাহায্য করবে Gemini Notebook।
সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য: দীর্ঘ রিপোর্ট, সরকারি নথি বা ভিডিয়ো থেকে দ্রুত তথ্য সংগ্রহ করে সংবাদ, ব্লগ, স্ক্রিপ্ট বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে সাহায্যকারী।
শিক্ষকদের জন্য: স্টাডি মেটিরিয়াল, প্রশ্নপত্রের আইডিয়া এবং শিক্ষার্থীদের জন্য নোট তৈরি করতেও সহায়তা করবে এই অ্যাপ।
ফ্রি নাকি পেইড?
আপাতত Gemini Notebook-এর একটি বিনামূল্যের সংস্করণ রয়েছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করা যায়। তবে বড় ফাইল, বেশি সংখ্যক নোটবুক বা উন্নত AI সুবিধা ব্যবহার করতে চাইলে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।












