রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Jio-তে রিচার্জ করলেই Canva Pro ফ্রি, কারা পাবেন এই সুবিধা?

Published on: September 16, 2026
Jio Canva Pro Free Offer
---Advertisement---

ডিজাইন তৈরির জন্য Canva ব্যবহার করেন? কিন্তু অতিরিক্ত দামের জন্য ফ্রি ভার্সনেই কাজ চালাতে হচ্ছে? (Jio Canva Pro Free Offer) তাহলে এবার Jio রিচার্জেই মিলতে পারে Canva-র প্রিমিয়াম পরিষেবা, তাও আবার কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। Jio এবং Canva-র নতুন পার্টনারশিপে যোগ্য গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাসের জন্য Canva Pro অথবা Canva Pro Lite বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অফারটির মূল্য সংস্থার দাবি অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৪,০০০ টাকা। ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই সুবিধা চালু হচ্ছে।

কোন Jio প্ল্যানে কী পাবেন?

কোন Canva সাবস্ক্রিপশন মিলবে, তা নির্ভর করবে আপনার Jio রিচার্জ প্ল্যানের উপর। (Jio Canva Pro Free Offer) ৩৯৯ টাকার Jio প্ল্যানে থাকছে সম্পূর্ণ Canva Pro। অন্যদিকে ৩৪৯ টাকার প্ল্যান এবং ৩৪৯ টাকার বেশি দামের যোগ্য ২ জিবি প্রতিদিনের প্ল্যানগুলিতে পাওয়া যাবে Canva Pro Lite।

Jio Canva Pro Free Offer: কীভাবে মিলবে অফার?

অফারটি পেতে যোগ্য গ্রাহকদের MyJio অ্যাপ খুলে Canva অফারটি খুঁজে সেটি অ্যাক্টিভেট করতে হবে। যোগ্য সাবস্ক্রিপশনের জন্য কোনও অতিরিক্ত চার্জ বা গোপন খরচ নেই। তবে একটা শর্ত রয়েছে। যতদিন Canva-র প্রো ফিচার আপনি ব্যবহার করবেন ততদিন আপনাকে সেই নির্দিষ্ট অঙ্কের Jio রিচার্জ চালিয়ে যেতে হবে। ধরুন, আপনি ৩৯৯ টাকার রিচার্জ করে এক বছরের জন্য Canva Pro পেলেন। কিন্তু আপনি এক মাস ৩৯৯ টাকা রিচার্জ করার পর কম টাকার রিচার্জ করলেন বা রিচার্জ করাই বন্ধ করে দিলেন। সেক্ষেত্রে আপনার Canva সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে। Canva Pro যতদিন চলবে, সেই এক বছর আপনাকে Jio-র সেই নির্দিষ্ট রিচার্জ চালিয়ে যেতে হবে।

Pro ও Pro Lite-এ কী সুবিধা?

Canva Pro-তে মিলবে লক্ষ লক্ষ প্রিমিয়াম টেমপ্লেট, ছবি, ভিডিয়ো ও ফন্টের পাশাপাশি এক ট্যাপেই ব্যাকগ্রাউন্ড রিমুভার, ম্যাজিক ইরেজার এবং AI-চালিত ক্রিয়েটিভ টুল। থাকবে চ্যাটের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ডিজাইন তৈরির সুবিধাও।

Pro Lite-এও প্রিমিয়াম টেমপ্লেট, ছবি, ভিডিও, ফন্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং ম্যাজিক ইরেজার রয়েছে। তবে কিছু উন্নত ফিচার সীমিত। Pro Lite-এ তিনটি বেসিক ব্র্যান্ড কিট থাকলেও Pro-তে পাঁচটি অ্যাডভান্স ব্রান্ড কিট পাওয়া যায়। এছাড়া কনটেন্ট প্ল্যানার, ম্যাজিক রিসাইজ এবং বেশি AI ব্যবহৃত সুবিধা শুধু Pro-তে রয়েছে।

Jio Canva Pro Free Offer: ফোনেই তৈরি হবে ডিজাইন

স্কুল প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং কনটেন্ট কিংবা উৎসবের শুভেচ্ছা—সবই ফোন থেকে তৈরি করা যাবে। Canva জানিয়েছে, হিন্দি-সহ একাধিক ভারতীয় ভাষায় কনটেন্ট তৈরির সুবিধাও রয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে সমর্থিত Jio রিচার্জ করলে এই ১২ মাসের অফার দাবি করা যাবে।

iPhone 18 আসায় দাম বাড়ল পুরনো মডেলের, Apple-এর নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি নাকি অন্য কিছু?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “Jio-তে রিচার্জ করলেই Canva Pro ফ্রি, কারা পাবেন এই সুবিধা?”

Leave a Comment