এবার নেটওয়ার্ক স্পিডে Jio, Airtel কেও টেক্কা দিচ্ছে Vi। তবে এটা শুধু মুখের কথা নয় এমনটাই বলছে সাম্প্রতিক রিপোর্ট। জুলাই ২০২৬-এ দেশের ২২টি টেলিকম সার্কেলেই নেটওয়ার্ক পরিষেবার ক্ষেত্রে TRAI-র নির্ধারিত মান পূরণ করেছে Vodafone Idea (Vi)।
নেটওয়ার্কের প্রাপ্যতা থেকে শুরু করে কল সংযোগ এবং 4G/5G ইন্টারনেটের গতি—একাধিক সূচকে ভালো পারফরম্যান্সের দাবি করেছে সংস্থা। Vi-র রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে ডাউনলোড স্পিড পৌঁছেছে ১৬২.১৯ Mbps-এ। অন্যদিকে, কলকাতায় নেটওয়ার্ক লেটেন্সি ছিল মাত্র ১৭.৫০ মিলিসেকেন্ড।
Vi Network: ২২ সার্কেলেই ১০০% নেটওয়ার্ক সচল
TRAI-র নিয়ম অনুযায়ী, যেকোনও টেলিকম সংস্থাগুলির অন্তত ৯৯ শতাংশ নেটওয়ার্ক সেল সচল থাকা বাধ্যতামূলক। Vi-র রিপোর্টে দাবি, জুলাইয়ে দেশের ২২টি সার্কেলেই নেটওয়ার্কের প্রাপ্যতা ছিল ১০০ শতাংশই। ডাউনটাইমের ক্ষেত্রেও নির্ধারিত সীমার মধ্যে ছিল সংস্থা। এই রিপোর্টের উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলি হলো:
- কেরলে নেটওয়ার্ক ডাউনটাইম মাত্র ০.০৭ শতাংশ, নর্থ ইস্টে সর্বোচ্চ ০.৬১ শতাংশ।
- মুম্বইয়ে ডাউনটাইমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেলের হার ১.৩১ শতাংশ, যেখানে সর্বোচ্চ অনুমোদিত সীমা ১.৫ শতাংশ।
- কোনও জেলাতেই চার ঘণ্টার বেশি সময় ধরে উল্লেখযোগ্য নেটওয়ার্ক বিভ্রাটের খবর পাওয়া যায়নি।
কল সংযোগ ও 4G/5G পরিষেবায় কী অবস্থা?
কল সংযোগের ক্ষেত্রেও নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করেছে Vi। একই নেটওয়ার্কে কল সংযোগের সাফল্যের হার কর্নাটকে ৯৯.০৮ শতাংশ এবং জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গোয়ায় ১০০ শতাংশ।
অন্য সংস্থার নেটওয়ার্কে কল সংযোগের ক্ষেত্রে হিমাচল প্রদেশে সর্বোচ্চ সাফল্যের হার ছিল ৯৯.৯৬ শতাংশ। পাশাপাশি, দেশজুড়ে PoI কনজেশন ছিল শূন্য শতাংশ।
চাপের মুখে সিদ্ধান্ত বদল, শুধু ভয়েস ও SMS প্যাক আনছে সংস্থাগুলি
4G/5G পরিষেবার ক্ষেত্রে:
- কর্নাটকে সর্বোচ্চ প্যাকেট ড্রপ রেট ছিল ০.৪১ শতাংশ, যেখানে নির্ধারিত সীমা ২ শতাংশ।
- কলকাতায় লেটেন্সি ১৭.৫০ মিলিসেকেন্ড এবং ওডিশায় ৪২.০৫ মিলিসেকেন্ড।
- হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, গুজরাত এবং নর্থ ইস্টের কয়েকটি এলাকায় ড্রপ-কলের কিছু সূচক নির্ধারিত সীমার কাছাকাছি ছিল। (Vi Network)
দিল্লিতে ডাউনলোড স্পিড ১৬২ Mbps
Vi-র রিপোর্টে ৮০তম পার্সেন্টাইল ডাউনলোড স্পিডের পরিসংখ্যানও উঠে এসেছে। এই মেট্রিক অনুযায়ী, অন্তত ৮০ শতাংশ স্পিড টেস্টে নির্দিষ্ট গতির সমান বা তার বেশি স্পিড পাওয়া গিয়েছে।
- দিল্লি: ১৬২.১৯ Mbps
- মুম্বই: ১০৮.৯৬ Mbps
- কেরল: ১০৫.২৫ Mbps
- গুজরাট: ১০৪.২৯ Mbps
আপলোড স্পিডের ক্ষেত্রেও বিভিন্ন সার্কেলে এই পরিসংখ্যান ছিল ৮.৫৭ Mbps থেকে ৪৫.৬৭ Mbps-এর মধ্যে।
সব মিলিয়ে, চলতি বছরের জুলাইয়ের রিপোর্টে Vi-র নেটওয়ার্ক পরিষেবার একাধিক সূচকে নির্ধারিত মান পূরণের ছবি উঠে এসেছে। তবে বাস্তবে গ্রাহকদের ইন্টারনেটের গতি তাঁদের অবস্থান, নেটওয়ার্ক কভারেজ এবং ব্যবহারের পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে হঠাৎ করে Vi এর এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই চাপে প্রতিযোগী টেলকম সংস্থাগুলি। এখন দেখার আগামী দিনে অন্যান্য সংস্থাগুলিও তাদের পরিষেবা বা স্পিডে কোন চোখে পড়ার মতো বদল আনে কি না।












