---Advertisement---
lifezone nursing home

Abhishek Banerjee: ভাঙড়ে বোমাতঙ্ক! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রচুর বোমা

April 25, 2026 4:13 PM
Abhishek Banerjee
---Advertisement---

ভাঙড় আছে ভাঙড়েই (Abhishek Banerjee)। এবার ভেটের আগে শানপুকুর অঞ্চলের মাঝের আইট এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, এদিন তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে প্রায় বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে ২০০টি তাজা বোমা।

এদিকে আইএসএফের (ISF) স্থানীয় নেতৃত্বরা দাবি, “এই ঘটনায় পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তদন্ত করে দেখা হোক”। তবে ঘটনার পাল্টা তৃণমূলের। ঘাসফুল শিবিরের অভিযোগ, ” আইএসএফ-এর কর্মীরা পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে নিজেদের হার নিশ্চিত জেনে এই ভাবে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে”।

দিনকয়েক আগেই ভাঙড়ে নির্বাচনী প্রচারে এসে আইএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তাঁর অভিযোগ, “আমাকে বোম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি পাঠান, বোম দেখে ভয় পাই না।”

তৃণমূল নেতা শওকত মোল্লার (Abhishek Banerjee) সমর্থনে একটি র্যা লিতে যোগ দিতে যান তিনি। অভিযোগ, র্যা লি যাওয়ার সময় আইএসএফ কর্মীরা বোম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় কোনও অশান্তি ছাড়াই চণ্ডীহাটে পৌঁছে যান তৃণমূল নেতৃত্ব। সেখানে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আইএফের বিরুদ্ধে তাকে বোমা দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন ইউসুফ পাঠান। যদিও সেই সময় সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ। তাদের দাবি, তৃণমূলের মিছিল যাওয়ার সময় আইএসএফ কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।

তবে দ্বিতীয় দফার ভোটের আগে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। বলে রাখা দরকার, প্রথম দফার নির্বাচন বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে। আর দ্বিতীয় দফাতেও তা যেন হয়, তা নিয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে ভাঙড়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Abhishek Banerjee: ভাঙড়ে বোমাতঙ্ক! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রচুর বোমা”

Leave a Comment