ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘মহাশক্তি সম্মান’-এ সম্মানিত কলকাতার ২৫ দুর্গাপুজো কমিটিকে

Published on: October 21, 2026
Durga Puja
---Advertisement---

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ প্রদান করা হলো। ছন্দা দত্তগুপ্তের স্মৃতিতে বিশেষ সম্মাননা ও দুর্বার মহিলা সমন্বয় সমিতির পুজোকেও স্বীকৃতি দেওয়া হলো। বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে এই সন্মাননা প্রদান করা হলো। ‘উই আর দ্য কমন পিপল’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি এলায়েন্স’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বজনীন পুজোর পাশাপাশি পারিবারিক দুর্গোৎসব এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের সাংস্কৃতিক অংশগ্রহণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায় (Durga Puja)।

Durga Puja: কোন কোন ক্লাব পুরষ্কার পেল?

সম্মানপ্রাপ্ত এই পুজো কমিটিগুলির মধ্যে রয়েছে টালা প্রত্যয়, বাগবাজার সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চোরবাগান সর্বজনীন, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব, হাতিবাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন, কাশী বোস লেন সর্বজনীন দুর্গোৎসব, আশা ও অভিলাসা দুর্গোৎসব কমিটি এবং বেলেঘাটার ইয়ং স্পোর্টিং ক্লাব। পাশাপাশি উত্তর কলকাতার ঘোষবাড়ি, দক্ষিণ কলকাতার চ্যাটার্জি বাড়ি এবং দুর্বার মহিলা সমন্বয় সমিতির দুর্গাপুজোকেও সম্মাননা দেওয়া হয় (Durga Puja)।

Durga Puja 1

‘উই আর দ্য কমন পিপল’-এর সম্পাদক এবং ‘ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি এলায়েন্স’-এর আহ্বায়ক শুভজিৎ দত্তগুপ্তের বক্তব্য, মূল ভাবনা, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানুষের সম্মিলিত প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া জরুরি। দীপঙ্কর দে-ও এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন।

রাহুল দাসের বক্তব্যের মূল ভাবনা ছিল, দুর্গাপুজোর সঙ্গে যুক্ত উদ্যোক্তা, শিল্পী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়া সমাজের কাছে ইতিবাচক বার্তা বহন করে। এই কর্মসূচির বিশেষ তাৎপর্য ছিল দুর্বার মহিলা সমন্বয় সমিতির আয়োজিত দুর্গাপুজোকে সম্মাননা প্রদান। যৌনকর্মীদের সংগঠনটির পুজোকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সামাজিক অন্তর্ভুক্তি, মর্যাদা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখ্য, ‘উই আর দ্য কমন পিপল’-এর প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ছন্দা দত্তগুপ্তের স্মৃতিতে ‘Chhanda Duttagupta Award for Excellence in Festive Heritage & Social Commitment’-এর উদ্যোগ এই কর্মসূচিকে বিশেষ মাত্রা দেয়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now