---Advertisement---
lifezone nursing home

এক ফোনেই সমস্যা জানান সরকারকে, শুরু হলো ‘আপনার সরকার, আপনার পাশে’ কর্মসূচি

June 3, 2026 7:37 PM
Apnar Sarkar Apnar Pashe
---Advertisement---

রাজ্যের মানুষের নানান অভিযোগ, সমস্যা এবং সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয় আরও দ্রুত সমাধানের লক্ষ্যে শুরু হলো ‘আপনার সরকার, আপনার পাশে’ পরিষেবা। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে চালু করলেন এই নতুন কর্মসূচি। এই সুবিধা পাওয়ার জন্য চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর, যেখানে ফোন করে সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। রয়েছে ইমেল আইডিও।

রাজ্য সরকারের দাবি, এতদিন বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ জানাতে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। অনেক ক্ষেত্রেই অভিযোগের সঠিক নিষ্পত্তি হত না বা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছতই না । সেই সমস্যা দূর করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। (Apnar Sarkar Apnar Pashe)

নতুন এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের যে কোনও প্রান্তের বাসিন্দা ফোন করে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর তা সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারের উদ্দেশ্য হলো প্রশাসনকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করতেই চালু হয়েছে হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি। (Apnar Sarkar Apnar Pashe)

শুরু অন্নপূর্ণা যোজনা, আজ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা

তিনি বলেন, সরকার চায় মানুষের অভিযোগ সরাসরি সরকারের কাছে পৌঁছক এবং তার কার্যকর সমাধান হোক। সরকার কর্তৃক চালু করা হেল্পলাইন নম্বরটি হলো – 8282082820। সোম থেকে শনি সকাল ৯ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করলেই মিলবে সুবিধা। এছাড়াও রয়েছে ইমেল আইডি: asap@wb.gov.in , এই ঠিকানায় যোগাযোগ করেও রাজ্যের মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালেও এই ধাঁচের একটি পরিষেবা ‘মুখ্যমন্ত্রীকে বলো’ শুরু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময় অনেকেই তাঁদের সমস্যার কথা জানিয়েও যথাযথ সুবিধা পাননি। এবার যাতে আর সেই পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই এই নয়া ব্যবস্থা নিয়ে আসল রাজ্য বিজেপি সরকার। (Apnar Sarkar Apnar Pashe)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment