রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

AVISHEK SOVA: লক্ষ্য বিধানসভা ভোট, জেলা সফর শুরু অভিষেকের,প্রথম দিনে বারুইপুরে জনসংযোগ

Published on: January 2, 2026
---Advertisement---

ভোট বৈতরণী পাড়ের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন তাঁর কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। স্থানীয় ফুলতলা সাগরসঙ্ঘের মাঠের ওই জনসভার শুরু থেকেই ছিল দারুণ চমক। ২৪-এ লোকসভা প্রার্থী ঘোষণার দিনে তৃণমূলের প্রার্থীরা র‍্যাম্পে হেঁটেছিলেন। অভিষেকও র‍্যাম্পে হেঁটে ২০২৬-এর ভোটের প্রচার শুরু করলেন।(AVISHEK SOVA)

সভার জন্য যে মঞ্চ করা হয়, তা বড়সড় কনসার্টকেও হার মানায়। মূল মঞ্চের প্রেক্ষাপটে রাখা হয় প্রকাণ্ড এলইডি স্ক্রিন। মঞ্চের সামনেই ‘প্লাস’ চিহ্নের আকারে তৈরি রয়েছে র‍্যাম্প । সেখানে হেঁটেই সভায় আসা কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগ করেন অভিষেক। র‍্যাম্পে হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে প্রণাম করে সভায় আশা নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের অভিনন্দন গ্রহণ করলেন তিনি।

এদিনের জনসভার আরও চমক, এসআইআর-এর তালিকায় ‘মৃত’ দেখানো এক মহিলা-সহ তিনজনকে র‍্যাম্পে হাঁটতে দেখাগেল। ওই তিনজন হলেন, মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও মায়া দাস। এদের সামনে রেখেই নির্বাচন কমিশনের তুলোধনা করতে দেখা যায় অভিষেককে। তিনজনকে নিয়েই র‍্যাম্পে হাঁটতে হাঁটতে বলেন, দুই ভদ্রলোকের বাড়ি মেটিয়াব্রুজে। আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপে।(AVISHEK SOVA)

এদিনের সভা থেকে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘‘আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও আসন বাড়বে। আপনারা কথা দিন, সেই একটা আসন যেন এই জেলা থেকে হয়। ভাঙড়েও এবার আমাদের জিততে হবে। যত পরিশ্রম দরকার, করতে হবে। সঙ্ঘবদ্ধ ভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন, আমি যাব।’’গোটা জানুয়ারি মাস ধরে অভিষেক রাজ্যের সব জেলায় কর্মসূচি করবেন। শনিবার তিনি যাবেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। (AVISHEK SOVA)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment