মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে Banglar Yuva Sathi প্রকল্পের ফর্ম ফিল আপ। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছিল এই ফর্ম ফিল আপের হিড়িক। কিন্তু আবেদনের দ্বিতীয় দিনেই সুখবর। এখন আর লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। Banglar Yuva Sathi প্রকল্পের আবেদন করা যাচ্ছে অনলাইনেও। কীভাবে আবেদন করবেন, বিস্তারিত জেনে নিন।
রবিবার থেকে শুরু হয়েছে বেকার ভাতার ক্যাম্প। ১ এপ্রিল থেকে চালু হবে যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া। তাই আবেদনের জন্য রীতিমতো হিড়িক লেগেছে রাজ্যজুড়ে। ১১ দিনের বিশেষ শিবির বসেছে রাজ্যের কোনায় কোনায়। রবিবার থেকেই ক্যাম্পগুলোতে লম্বা লাইন ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের। অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, অনলাইনের যুগে কেন প্রকল্পের ফর্ম ফিলআপ শুধু অফলাইনেই হবে? না আর শুধু অফলাইনে নয়, আজ থেকে অনলাইনেও ভরা যাবে ফর্ম।কীভাবে অনলাইনে বেকার ভাতার জন্য নির্ভুলভাবে আবেদন করবেন? জেনে নিন।
প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম বা যে কোনও সার্চ ব্রাউজার খুলে https://apas.wb.gov.in/ds11/Public/BYS/BYSQuickTips.aspx বা https://apas.wb.gov.in/ লিঙ্কটি খুলতে হবে। সেখানে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ বলে একটি অপশন থাকবে। সেটিতে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে।
এবার, অনলাইনে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই যে ডকুমেন্টেগুলি লাগবে সেগুলি আগে থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখুন। প্রতিটি ডকুমেন্টের সাইজ 2 MB-র কম হতে হবে। বড় ফাইল কিন্তু আপলোড হবে না।
Banglar Yuva Sathi-তে আবেদনের জন্য কী কী লাগবে ডকুমেন্ট হিসেবে?
- মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষার অ্যাডমিট কার্ড(পিডিএফ)
- মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষার মার্কশিট(পিডিএফ)
- আধার কার্ড (পিডিএফ)
- ভোটার কার্ড (পিডিএফ)
- ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠা (পিডিএফ)
- সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য হলে, তার প্রমাণ অর্থাৎ সার্টিফিকেট (পিডিএফ)
- পাসপোর্ট সাইজ ছবি (পিডিএফ)
- আবেদনকারীর সই (জেপিজে)
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার থেকে রাজ্যে চালু যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প
উল্লেখ্য, বাকি সমস্ত ডকুমেন্টের সাইজ 2 MB-র নিচে হলেও ছবি ও সই 1 MB-র কম হতে হবে।এরপর আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি দিলেই একটি ক্যাপচা আসবে, সেটি ঠিকঠাক পূরণ করলে OTP আসবে। ওটিপি দিলে লগ-ইন পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এরপর লগ-ইন করলে এবার একটি পেজ খুলবে, তাতে ফর্ম আসবে, ফিল আপ করে আবেদন করতে হবে।নির্দিষ্ট সাইজে সেভ করা ডকুমেন্ট এবার আপলোড করতে হবে। শেষে নীচে লাল রঙের সেভ ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
এরপর একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে সেলফ ডিক্লারেশনের অপশন আসবে। অপশনে আগে টিক মেরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সমস্ত ঠিকঠাক হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মের নম্বর দেখা যাবে। সেই নম্বরটি নোট করে রাখুন ভবিষ্যতের জন্য। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য। এভাবেই আপনিও ঘরে বসে বাংলার যুব সাথী প্রকল্পে সহজেই আবেদন করতে পারেন।











1 thought on “অনলাইনেই করুন Banglar Yuva Sathi প্রকল্পের আবেদন, রইল স্টেপ-বাই-স্টেপ গাইড”