রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্গাপুজোর স্টল নিয়ে আলোচনার মাঝেই হামলার অভিযোগ, সোনারপুরে আক্রান্ত CPIM

Sonarpur
---Advertisement---

সোনারপুরে বিজেপি বনাম CPIM। CPIM-এর পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, CPIM কর্মীদের মারধরের পাশাপাশি মহিলাদের কটূক্তির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ১৬ নং ওয়ার্ড পাশ্চাত্য পাড়ার এই ঘটনা। CPIM-এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায় CPIM-এর কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ (Sonarpur)।

Sonarpur: কী ঘটেছিল?

CPIM কর্মীদের অভিযোগ, সোনারপুরের পাশ্চাত্য পাড়ায় তাঁদের দলীয় অফিসে বসে দুর্গাপুজোর স্টল নিয়ে আলোচনা করছিলেন কর্মীরা। ঠিক সেই সময়ে পার্টি অফিসের ভিতরে হামলা চালায় দুষ্কৃতীরা। পার্টি অফিসের ভিতরে বসে থাকা মহিলাদের কটূক্তি করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় অফিসের ভিতরেই CPIM কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের অভিযোগ বিজেপি কর্মীরা তাঁদের উপর এই হামলা চালিয়েছে। তাঁদের দলীয় অফিস দখল করার চেষ্টা করেছে বিজেপি (Sonarpur)।

এই ঘটনার পর আহত স্থানীয় সিপিএম কর্মী অরিন্দম মিত্র বলেন, “আমায় বিজেপির কর্মীরা মারধর করেছে। বিজেপি পরিকল্পনা করে ভাঙচুর চালিয়ে সব পার্টি অফিস দখলের চেষ্টা করছে। এই চারমাসে সরকারে এসে এরা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। মানুষের নৈতিক অধিকার হরণ করার চেষ্টা করছে। আমরা স্লোগান দিচ্ছিলাম। ওরা এসে মারধর করে আমাদের কর্মীদের।”

পাল্টা অভিযোগ বিজেপির

অন্যদিকে CPIM কর্মীদের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় CPIM কর্মীরা। দেশ বিরোধী স্লোগান দিতে থাকে তাঁরা। এর বিরুদ্ধে প্রতিবাদ করায়, বিজেপি কর্মীদের মারধর করে CPIM কর্মীরা। আহত বিজেপি কর্মী আদিত্য পোলের অভিযোগ, “পুলিশ এবং সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা একসঙ্গে মিলে লাঠিচার্জ করেছে। আমি পিছনে দাঁড়িয়ে ছিলাম। আমাকে পিছন থেকে আক্রমণ করা হয়েছে। কারা মারল লাঠি আমি দেখতে পাইনি।”

অন্যদিকে, সোনারপুর দক্ষিণ ২ নম্বর মণ্ডল সভাপতি সুজিত সরকার বলেন, “CPIM কর্মীরা দেশবিরোধী স্লোগান দিচ্ছিল। আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় তারা। আমরা এর প্রতিবাদ করি। আমাদের কর্মীদের নিয়ে এই ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থান করি। সেই সময় সিপিএমের দুষ্কৃতীরা আমাদের উপর চড়াও হয়। আমাদের কর্মীদের মারধর শুরু করে। ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বাহিনী এখানে আসে। পুলিশও লাঠিচার্জ করে।”

সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুইপক্ষই আহত হয়েছে বলে খবর। রাতেই আহতদের সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কেন এমন ঘটনা ঘটল, তদন্তে সোনারপুর থানার পুলিশ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now