---Advertisement---
lifezone nursing home

BJP TABLO: তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপির ‘চোরদের পাঁচালী’র ট্যাবলো, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় পরিক্রমা

January 4, 2026 6:02 PM
---Advertisement---

রাজ্যের শাসকদল তৃণমূলের পাল্টা প্রচার বিজেপির। গত ২ রা ডিসেম্বর বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে সুর করে তুলে ধরা হচ্ছে সরকারের গত ১৫ বছরের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজ ঘুরছে মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালীর ট্যাবলো। (BJP TABLO)

তবে এবার তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা প্রচারে বেরোলো রাজ্য বিজেপির। এবার ‘চোরেদের পাঁচালী’ নাম দিয়ে প্রচার শুরু । সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। হাতে গোনা কয়েকদিন বাকি। কোমর বেঁধে চলছে তারই প্রস্তুতি। আর এর আগে তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। আর তারই প্রমাণ এই পাল্টা ট্যাবলো। (BJP TABLO)

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, বিশেষ করে নন্দীগ্রাম এলাকায়, ‘চোরেদের পাঁচালী’ প্রচার করবে বিজেপি। এর পিছনে দলের একটাই উদ্দেশ্য তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে তুলে আনা। (BJP TABLO)

আর এই নিয়ে শুরু শাসক বিরোধী তরজা। বিজেপির দাবি মানুষকে মিথ্যে বিভ্রান্ত করে পাঁচালী চলছিল। প্রকৃত উন্নয়ন এই রাজ্যে হয়ইনি। সেই সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্যে বিজেপির এই নয়া প্রয়াস। (BJP TABLO)

অপরদিকে তৃণমূলের দাবি বাংলার মানুষ জানে কোথায় কতটা উন্নয়ন হয়েছে। সাথে তারা আরোও বলেছেন নন্দীগ্রামের মানুষ এই পাঁচালী মেনে নেবেনা। গণতান্ত্রিকভাবে শুভেন্দু অধিকারি কে নন্দীগ্রামের মানুষ ছুঁড়ে ফেলবে আসন্ন নির্বাচনে। (BJP TABLO)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment