রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নারীদের সম্মান জানিয়ে কলকাতা বাস-ও-পিডিয়ার উদ্যোগ ‘বাস যাত্রা ৪.০’, হাজির মন্ত্রী অর্জুন সিং

Published on: October 2, 2026
Bus Jatra 4.0
---Advertisement---

যেকোনও শহরের চালিকাশক্তি হলো তার পরিবহন ব্যবস্থা। আর এই পরিবহন ব্যবস্থাকে আবার সচল রাখে বিভিন্ন রুটের বাসগুলি। তেমনই কলকাতার রাস্তায় বাস চলাচল সচল রাখেন যাঁরা, সেইসব নারীদের অবদানকে সম্মান জানিয়ে শুক্রবার, ২ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘বাস যাত্রা ৪.০’। কলকাতা বাস-ও-পিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ বাসযাত্রার মূল লক্ষ্যই ছিল শহরের গণপরিবহনের নেপথ্যে থাকা সেইসব নারীর গল্প সামনে আনা, যাঁদের ভূমিকা অনেক সময়ই চোখের আড়ালে থেকে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

Bus Jatra 4.0: যে রাঁধে সে স্টিয়ারিংও ধরে

২০২৩ সালে শুরু হওয়া ‘বাস যাত্রা’র চতুর্থ সংস্করণে এ বার বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাসের চালক, কন্ডাক্টর, মালিক এবং পরিবহনকর্মী হিসেবে কাজ করা নারীদের। আয়োজকদের বক্তব্য, কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে প্রতিদিন সচল রাখার ক্ষেত্রে নারীদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডায়মন্ড হারবার থেকে কলকাতা, নিমতা থেকে হাওড়া—বিভিন্ন রুটেই এখন নারী পরিবহনকর্মীদের দেখা যাচ্ছে।

এদিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ৫৭ নম্বর রুটের কোনা–এসপ্ল্যানেড বাস। বাসটির মালিক ডলি রানা নিজেই ওই বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করেন। তাঁর গল্পের মাধ্যমে বাস পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত নারীদের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন (WBTC)-এর মহিলা বাস কন্ডাক্টরদেরও গণপরিবহনে তাঁদের অবদানের জন্য সংবর্ধনা জানানো হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল সাউ। ছোটবেলা থেকেই বাবা কাকাদের বাস চালাতে দেখেছেন, এখন নিজে শখেই গাড়ির ব্যবসা দেখেন, কখনও কখনও বাসও চালান। তাঁর এই যাত্রায় সকলের থেকে এগিয়ে চলার অনুপ্রেরণাই পেয়েছেন বলে জানান তিনি।

1000472301

‘পুজোর পরে বাসের ভাড়া বাড়বেই’: অর্জুন সিং

এদিনের এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, এই ‘বাস যাত্রা ৪.০’ একটি অভিনব উদ্যোগ। এখানে এসে অনেক কিছু নতুন করে দেখলেন। পুরোনো বাসের সমস্ত ইতিহাস এভাবে তুলে ধরার উদ্যোগ বেশ অভিনব। তাছাড়া মহিলা বাস মালিক এবং কন্ডাক্টরদের গল্পকে তুলে ধরার প্রচেষ্টাও দেখে খুশি মন্ত্রী। একইসঙ্গে পুজোর পরে যে বাসের ভাড়া বাড়ানো হবেই সে বিষয়েও কার্যত স্পষ্ট বার্তা দিলেন তিনি। পাশাপাশি ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসাও করেন তিনি। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে যে অদম্য সাহস ও নিষ্ঠার প্রমাণ তিনি দিয়েছেন তাঁর তারিফ করেন পরিবহনমন্ত্রী।

বালিতে শুটিংয়ের মাঝেই ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

চার বাসে কলকাতার গণপরিবহনের চার ছবি

এ দিনের ‘বাস যাত্রা ৪.০’-তে ছিল চারটি বাস। তার মধ্যে ছিল WBTC-র এসি সিএনজি বাস, যা পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির গণপরিবহনের দিকে পরিবর্তনের ছবি তুলে ধরে। ছিল রুট ২৯-এর টিকিয়াপাড়া–সল্ট লেক মিনিবাস, যা ‘বাস যাত্রা’-য় প্রথম বার অংশ নিল। (Bus Jatra 4.0)

এ ছাড়াও ছিল ডলি রানার মালিকানাধীন রুট ৫৭-এর কোনা–এসপ্ল্যানেড বাস। অন্য দিকে, রুট ৫২-এর রামরাজাতলা–এসপ্ল্যানেড বাসও এদিনের যাত্রায় বিশেষ আকর্ষণ ছিল। শতবর্ষের ঐতিহ্য বহন করা এই রুটটি ২০২৩ সালের প্রথম ‘বাস যাত্রা’য় শতবর্ষ পূর্তি উদযাপনের পর ফের এই অনুষ্ঠানে অংশ নিল।

কলকাতার দীর্ঘ বাস-ঐতিহ্য এবং বর্তমান গণপরিবহনের পরিবর্তনকে একই সঙ্গে তুলে ধরার পাশাপাশি এ দিনের আয়োজন শহরের বাস চলাচলের সঙ্গে যুক্ত নারীদের অবদানকেই আরও একবার সামনে নিয়ে এল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now