---Advertisement---

DARJEELING TOURISM UPDATE : দার্জিলিং-এ তুষারপাত, খুশিতে মশগুল পর্যটকেরা, জমজমাট শৈলশহর

January 4, 2026 2:14 PM
---Advertisement---

শনিবার সন্ধ্যার পর থেকেই দার্জিলিং এ শীতের আমেজ যেন আরও তীব্র আকার নিল। উত্তরবঙ্গ জুড়ে ঠান্ডা ক্রমশ জাঁকিয়ে বসেছে, তারই মধ্যে দার্জিলিং এ তুষারপাতের খবরে পর্যটকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শনিবার রাতে হঠাৎ করেই বরফ পড়তে শুরু করে সান্দাকফু ও ফালুট সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই আবহাওয়ার বদল স্পষ্ট ছিল। শিশির জমে ধীরে ধীরে বরফে পরিণত হচ্ছিল। সন্ধ্যার পর পারদ আরও নেমে যাওয়ায় পরিস্থিতি অনুকূলে আসে এবং তার ফলেই শুরু হয় তুষারপাত। শীতল হাওয়ার সঙ্গে সাদা বরফের আস্তরণ পাহাড়কে নতুন রূপ দিয়েছে। (DARJEELING TOURISM UPDATE)

এর মধ্যেই পর্যটকদের জন্য আরও একটি সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হয়েছে দার্জিলিঙের রক গার্ডেন। দুর্গাপুজার সময় ভারী বৃষ্টিতে রক গার্ডেনের রাস্তায় ক্ষতি হওয়ায় নিরাপত্তার কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখে শনিবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে রক গার্ডেন খুলে দেওয়ার ঘোষণা করা হয়। (DARJEELING TOURISM UPDATE)

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ডালি থেকে গঙ্গামায়া পার্ক পর্যন্ত রাস্তায় ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই রুটে শুধুমাত্র পর্যটকদের গাড়ি ও ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে তুষারপাত, পর্যটনকেন্দ্রে ভীড় এবং নিয়ন্ত্রিত যান চলাচলের ব্যবস্থায় দার্জিলিং এ ভ্রমণের পরিবেশ আরও জমে উঠেছে। শীতের মরশুমে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই মুহূর্তে দার্জিলিং যেন নতুন করে আকর্ষণের কেন্দ্রে।(DARJEELING TOURISM UPDATE)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment