রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Election Commission: কমিশনের ‘বড় ঝাঁটকা’ ডায়মন্ড হারবারে, সাসপেন্ড ৫ পুলিশ আধিকারিক

Published on: April 25, 2026
Election Commission
---Advertisement---

দ্বিতীয় দফার ভোটের আগে ফের কড়া অবস্থান নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচ শীর্ষ পুলিশ আধিকারিককে একযোগে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

(Election Commission) কমিশন সূত্রে খবর, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রাথমিক প্রমাণ হাতে এসেছে। সেই প্রমাণের ভিত্তিতেই অবিলম্বে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠিও পাঠিয়েছে কমিশন।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের তালিকায় রয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। কমিশনের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যথেষ্ট গুরুতর। সূত্রের খবর, সন্দীপ গড়াই সম্পর্কিত একটি বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে তাঁর ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছেও পাঠানো হতে পারে। অতিরিক্ত পুলিশ সুপারের পাফাপাশি আরও চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার আইসি শুভেচ্ছা বাগকে। (Election Commission) কমিশনের অভিযোগ, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষ ভূমিকা পালনের ক্ষেত্রে এঁরা গুরুতরভাবে ব্যর্থ হয়েছেন।

এদিকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকেও কড়া সতর্কবার্তা দিয়েছে কমিশন। অভিযোগ, নির্বাচনের মতো সংবেদনশীল পরিস্থিতিতে তিনি নিজের অধীনস্থ অফিসারদের মধ্যে প্রয়োজনীয় শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। যদিও আপাতত তাঁর বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

ভোটের মুখে কমিশনের এই কড়া পদক্ষেপে প্রশাসনিক মহলে চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Election Viral Video: কুলির পিঠে চড়ে ফিরলেন ভোট কর্মীরা, আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের ভোটের ভিডিয়ো ভাইরাল: Election Commission: কমিশনের ‘বড় ঝাঁটকা’ ডায়মন্ড হারবারে, সাসপেন্ড ৫ পুলিশ আধিকারিক

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment