রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খেজুর গাছের নীচ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত পঞ্চায়েত প্রধানকে নিয়ে এলাকায় রুটমার্চ পুলিশের

South 24 Parganas News
---Advertisement---

গাছের তলায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। ধৃত পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ করে বড়সড় সাফল্য পেল পুলিশ। অভিযুক্ত সালাউদ্দিন সর্দার, ক্যানিংয়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের স্থানীয় নেতা হিসেবে পরিচিত। কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করেছিল জীবনতলা থানার পুলিশ। এরপর থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য পায় তদন্তকারী দল। সেখানেই উঠে আসে আগ্নেয়াস্ত্রের কথা। (South 24 Parganas News)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার সময় সালাউদ্দিন সর্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে বনমালিপুর আদর্শ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর একটি খেজুর গাছের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তদন্তকারীদের দাবি, অস্ত্রগুলি যাতে সহজে কারও নজরে না আসে, তার জন্য বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল। একটি সাদা বস্তার মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি ভরে তার উপর কাঠের একটি ভারী ব্লক চাপা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, চারপাশে কাঠের গুঁড়ো ভর্তি একাধিক সাদা বস্তা রেখে এমনভাবে সাজানো হয়েছিল যাতে বাইরে থেকে দেখে কিছুই বোঝা না যায়।

অভিযানে উদ্ধার হওয়া চারটি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কতদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে। (South 24 Parganas News)

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে অস্ত্রগুলির ব্যবহার এবং অতীতে কোনও অপরাধমূলক ঘটনায় এগুলি ব্যবহার করা হয়েছিল কি না, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

মহিলাদের জন্য ফ্রি বাসযাত্রায় এবার বাধ্যতামূলক ‘পিঙ্ক কার্ড’, কীভাবে বানাবেন কার্ড? রইল বিস্তারিত

অন্যদিকে, এলাকার ত্রাস সালাউদ্দিনকে নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ভীতি দূর করতে শুক্রবার বিকেলে তাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নারায়ণপুর বাজার-সহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যায় জীবনতলা থানার পুলিশ। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা এবং অপরাধের বিরুদ্ধে পুলিশের কড়া অবস্থানের বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। (South 24 Parganas News)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment