---Advertisement---
lifezone nursing home

Fake Call Center: শহর কলকাতায় অবৈধ কল সেন্টারের হদিশ, পুলিশের জালে ৮ অভিযুক্ত

February 6, 2026 11:03 AM
Fake Call Center
---Advertisement---

নিজেদেরকে মাইক্রোসফটের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে দিব্যি প্রতারণার জাল বিছিয়েছিল। টার্গেট ছিল আমেরিকার নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। কিন্তু সেব কারসাজি বেশিদিন টিকলো না (Fake Call Center)। বামাল ধরা পড়ল অভিযুক্তরা। খোদ কলকাতায় বসে অবৈধ কল সেন্টার (Fake Call Center) খুলে প্রতারণার ছক কষে অর্থ হাতাতো বলে অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা বিশেষ অভিযান চালিয়ে মহেশতলা থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতের ওই অভিযানে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন সহ আরও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মহেশতলার জোতশিবরামপুরে অবৈধ কল সেন্টার খুলে কারবার চালানো হচ্ছিল। নিজেদেরকে মাইক্রোসফটের কর্মীর পরিচয় দিয়ে মূলত আমেরিকার নাগরিকদের প্রতারণা করত অভিযুক্তরা।

গত বছরের নভেম্বরে দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করে বিভিন্ন তথ্য পুলিশের হাতে উঠে আসে। সেইসব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫টি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন-সহ অন্যান্য সামগ্রী।

জানা গিয়েছে, ধৃতরা এন্টালি, বেনিয়াপুকুর, গার্ডেনরিচ, নিউ মার্কেট, তিলজলা, করেয়া এবং শ্রীরামপুরের বাসিন্দা। ধৃতদের মধ্যে এক জনের বয়স ১৮ বছর।

পুলিশ সুত্রে খবর, মাইক্রোসফটের কর্মী বলে পরিচয় দিয়ে আমেরিকার বিভিন্ন সমাজ মাধ্যম ও ওয়েব প্লাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতেন অভিযুক্তরা। বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্য দেওয়ার নামে বাসিন্দাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে ঢুকে পড়তেন । সেখানে থেকে বাসিন্দাদের ইন্টারনেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হতো। প্রতারণার মাধ্যে পাওয়া অর্থ পাঠানো হতো একাধিক বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ধৃতদের জেরা করে ওই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তার খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment