---Advertisement---

রাস্তার পাশে নীল রঙের ব্যাগ ঘিরে রহস্য রাজপুর সোনারপুর পুর এলাকায়! দুর্গন্ধ ছড়াতেই খবর গেল থানায়

June 23, 2026 6:49 PM
Sonarpur News
---Advertisement---

ঝোপের আড়ালে উঁকি দিচ্ছে একটা নীল রঙের ব্যাগ। আর তার কাছে যেতেই দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে পথ চলতি মানুষজনের। আর এতেই সন্দেহ আরও বেড়ে যায়, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ব্যাগটি খুলতেই উদ্ধায় হয় এক যুবকের দেহ। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। প্রাথমিকভাবে খুন বলে মনে করছেন তদন্তকারীরা (Sonarpur News)।

সূত্রের খবর, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় রাস্তার পাশেই ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। পথ চলতি মানুষজনেরাই প্রথমে দেখেন। একটি ব্যাগ ডাম্পিং গ্রাউন্ডের ঝোপের মধ্যে পড়ে রয়েছে। কাছে যেতেই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। ব্যাগটির মধ্যে কী আছে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। এলাকার বাসিন্দারাই সোনারপুর থানায় খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা। ব্যাগ খুলতেই হকচিয়ে যান তাঁরা। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। দেহটি উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Sonarpur News)।

প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি। মৃতদেহটি কোথা থেকে এল, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন :- পরিণয় আর হলো না, লখনউয়ে অভিশাপ্ত অগ্নিকাণ্ডে শেষ পরিণতি নীলেশ-অনামিকার

পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহ লোপাট করার উদ্দেশেই রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছে অভিযুক্তরা। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে দেহ উদ্ধারের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সন্ধ্যা নামলেই নেশার আসার বসে। এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি চালানোর কথা বলেন তাঁরা। প্রকৃত দোষিদের শাস্তির দাবিও করেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment