রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজ রাত থেকেই আবহাওয়ার বড় বদল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Published on: September 23, 2026
---Advertisement---

বাইরে মেঘ। মাঝে মাঝেই নামছে বৃষ্টি। তার সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ঘিরে এমনই আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজ থেকে শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Weather Update)

কলকাতাতেও বাড়বে বৃষ্টি

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ৬.৯ মিলিমিটার। (Weather Update)

স্থলভাগে ঢুকছে নিম্নচাপ

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি ঘূর্ণিঝড় নয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা অতি গভীর নিম্নচাপটি আজ রাতে স্থলভাগে ঢুকতে পারে। কলিঙ্গপত্তনমের কাছে, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি এলাকায় রাত নটার পর স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। (Weather Update)

উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টি

উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। শনিবারও ওই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা।

ফলে শুক্রবার পর্যন্ত বৃষ্টি-ঝড়ের দাপট থাকবে বাংলায়। শনিবার থেকে দক্ষিণবঙ্গে এবং রবিবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now