ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আতঙ্ক উপকূলে; দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে তৎপর প্রশাসন, জলপথে মাইকিং

Cyclone Akvan
---Advertisement---

উপকূলজুড়ে ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’। (Cyclone Akvan) তার প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। আকাশজুড়ে মেঘের ঘনঘটা, সকাল থেকেই বৃষ্টির সঙ্গে আবহাওয়ার অবনতির পূর্বাভাস। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগাম সতর্কতায় নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। বিশেষ করে সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। অন্যদিকে, জলপথে নৌকা নিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে নামখানা থানার পুলিশ।

সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সতর্কবার্তা

(Cyclone Akvan) সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। নতুন করে কাউকে সমুদ্রে না যাওয়ার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, “পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না।” মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই আগাম পদক্ষেপ।

জলপথে নৌকা নিয়ে পুলিশের মাইকিং

পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই সক্রিয় নামখানা থানার পুলিশ। (Cyclone Akvan) জলপথে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় নৌকা নিয়ে মাইকিং করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের বিপদ সম্পর্কে মৎস্যজীবীদের সচেতন করার পাশাপাশি প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রে না যাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত এলাকাগুলিতেও। নদী ও সমুদ্র সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হচ্ছে।

শনিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস

অন্যদিকে, (Cyclone Akvan) ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, সর্বত্র দুর্যোগের আবহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে শনিবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া বজায় থাকতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নজরদারিতে প্রশাসন, বাড়ছে উপকূলের উদ্বেগ

সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে। নদী ও সমুদ্র সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। সম্ভাব্য দুর্যোগের আগে মৎস্যজীবী ও উপকূলবাসীদের নিরাপদে রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। (Cyclone Akvan)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now