ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা, কতক্ষণে পৌঁছবেন জানেন কি?

---Advertisement---

কলকাতার মেট্রো পরিষেবায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন অংশ। আগামী ২১ নভেম্বর, শনিবার নিউ গড়িয়া থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের ৪.৫ কিলোমিটার অংশে চালু হবে এই পরিষেবা। নতুন এই অংশে যুক্ত হচ্ছে তিনটি স্টেশন। সেগুলি হল গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার। এর ফলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পৌঁছতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। (Kolkata Metro Orange Line)

চিংড়িহাটার জট কাটিয়ে চালু হচ্ছে পরিষেবা

এতদিন অরেঞ্জ লাইনে নিউ গড়িয়ার কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করত। চিংড়িহাটার কাছে ৩৬৬ মিটার অংশের কাজ অসম্পূর্ণ থাকায় সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সেই বাধা কাটিয়ে কাজ শেষ হয়েছে। এই অংশে ৬২ মিটারের একটি ভায়াডাক্ট তৈরি করা হয়েছে। দুটি পর্যায়ে মোট ৬০ ঘণ্টার কাজের মাধ্যমে ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলারের মধ্যে এই অংশ বসানো হয়। ১০ অক্টোবর ২০২৬ থেকে এই রুটে ট্রায়াল রানও শুরু হয়েছে। নিরাপত্তার যাবতীয় পরীক্ষা শেষ করেই পরিষেবা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। (Kolkata Metro Orange Line)

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

নতুন এই পরিষেবায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউ টাউনের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা। নিউ গড়িয়া, গড়িয়া, পাটুলি, মুকুন্দপুর, কালিকাপুর এবং আনন্দপুর থেকে যাতায়াত অনেক সহজ হবে।

এছাড়া সোনারপুর, বারুইপুর, ক্যানিং এবং ডায়মন্ড হারবার থেকে লোকাল ট্রেনে আসা যাত্রীরাও সুবিধা পাবেন। নিউ গড়িয়া স্টেশনে নেমেই তাঁরা মেট্রো ধরতে পারবেন। অন্যদিকে, আইটি সেন্টার স্টেশন থেকে ফুটব্রিজের মাধ্যমে গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনে যাওয়া যাবে। ফলে সেখান থেকে শিয়ালদহ, এসপ্ল্যানেড এবং হাওড়ার সঙ্গে যোগাযোগও সহজ হবে। (Kolkata Metro Orange Line)

২০২৭ সালের মধ্যে বিমানবন্দর পর্যন্ত মেট্রো

শুধু সেক্টর ফাইভ নয়, অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজও চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশন পর্যন্ত সম্পূর্ণ রুট চালু হতে পারে। ফলে কলকাতার দক্ষিণ-পূর্ব অংশের সঙ্গে বিমানবন্দরের যোগাযোগও আরও সহজ হবে।(Kolkata Metro Orange Line)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now