ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা মেডিক্যালে অশান্তি ঘিরে প্রতিবাদ মিছিল, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বাড়ল বিতর্ক

Kolkata Medical College_1
---Advertisement---

কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার রাতের অশান্তির রেশ কাটল না বৃহস্পতিবারও। ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বজায় থাকল হাসপাতাল চত্বরে। এক দিকে অশান্তির প্রতিবাদে মিছিল করলেন বিজেপিপন্থী সরকারি কর্মচারীদের সংগঠনের সদস্যেরা। অন্য দিকে, নিজেদের দাবিতে সরব হয়ে পাল্টা মিছিল করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। আন্দোলনকারীদের একাংশের দাবি, আসল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে।

দুই পক্ষের মিছিল, পাল্টা অভিযোগ

বুধবার রাতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও এবং হাসপাতাল চত্বরে ভাঙচুরের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকালে মেডিক্যাল কলেজে মিছিল করে বিজেপিপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন। তাঁদের বক্তব্য, এ ভাবে অশান্তি তৈরি করে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটানো যায় না। (Kolkata Medical College Protest)

পরে সেখানে জমায়েত করেন জুনিয়র চিকিৎসকেরা। সন্ধ্যায় তাঁদের তরফে আরও একটি মিছিল করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার এবং চিকিৎসক নেতা অনিকেত মাহাত। দেবাশিসের অভিযোগ, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কলেজে না আসায় ইটের আঘাতে জখম চিকিৎসক পড়ুয়ারা পুলিশের কাছে এফআইআর দায়ের করতে পারেননি। উল্টে দু’জন অধ্যাপক চাপ দিয়ে এক চিকিৎসকের মাধ্যমে মেডিক্যাল ইনজুরি রিপোর্ট তৈরি করিয়েছেন বলে দাবি তাঁর।

সিনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়েও বিতর্ক

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রীও। তাঁর অভিযোগ, কিছু সিনিয়র চিকিৎসক নিজেদের স্বার্থে পড়ুয়াদের বিপথে চালিত করছেন। পড়ুয়াদের কোনও ক্ষতি হলে সংশ্লিষ্ট সিনিয়র চিকিৎসকদের দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বায়ক পুণ্যব্রত গুণ। তাঁর বক্তব্য, ২০২২ সালে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে শারদ্বত নিজেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রার্থী ছিলেন। চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনায় অতীতে যাঁরা প্রতিবাদে এগিয়ে আসতেন, তাঁদের মধ্যে শারদ্বতও ছিলেন বলে দাবি তাঁর। মন্ত্রী হিসেবে বর্তমান বক্তব্য তাঁর চিকিৎসক নেতা হিসেবে পূর্ববর্তী পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেছেন পুণ্যব্রত।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now