ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা মেডিক্যালে অশান্তির ঘটনায় বহিরাগতদের চিহ্নিতকরণ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে কমিটি

Kolkata Medical College
---Advertisement---

কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার রাতের অশান্তিতে বহিরাগতদের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। হাসপাতালের অধ্যক্ষের ঘরের বাইরে ভাঙচুর এবং ইট ছোড়ার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে বহিরাগতদের চিহ্নিত করা হবে। প্রয়োজনে তদন্তের স্বার্থে পুলিশের সাহায্যও নেওয়া হবে।

Kolkata Medical College Violence: এবিভিপি ও এনএমও-র বিরুদ্ধে অভিযোগ

বুধবার রাতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের অভিযোগ, সেই সময় বাইরে থেকে কয়েক জন মেডিক্যাল কলেজে ঢুকে হামলা চালান। অধ্যক্ষের ঘরের বাইরের করিডরের কাচ ভাঙা হয়। বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি, এবিভিপি-র রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের নেতৃত্বে বহিরাগতেরা হাসপাতালে ঢুকেছিলেন। তাঁদের অভিযোগ, এবিভিপির পাশাপাশি আরএসএসের চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন বা এনএমও-র সদস্যেরাও এই ঘটনায় যুক্ত ছিলেন। অধ্যক্ষের ঘরের দিকে ইট ছোড়ার অভিযোগও তুলেছেন তাঁরা। এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে।

অন্য দিকে, ঘেরাওকারি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলে পাল্টা ভিডিয়ো প্রকাশ করেছে এনএমও। ফলে বুধবার রাতের ঘটনা নিয়ে দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

পুলিশের সাহায্য নেবে তদন্ত কমিটি

বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক হল বহিরাগতদের ভূমিকা খতিয়ে দেখা। সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীর কথায়, কোনও বহিরাগত হাসপাতালে ঢুকে হামলা চালিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তদন্ত কমিটি চাইলে পুলিশের সাহায্য নিতে পারবে। ডিসি সেন্ট্রালকেও প্রয়োজনীয় সহযোগিতার জন্য রাখা হবে।

তবে সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজে কাউকে সহজে বহিরাগত বলা যায় না বলেও মন্তব্য করেছেন শারদ্বত। তাঁর যুক্তি, সে ক্ষেত্রে চিকিৎসা করাতে আসা রোগীদেরও বহিরাগত বলতে হয়।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now