রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের ভুয়ো চিকিৎসক গ্রেফতার, বারুইপুরে ধৃত ৩ ব্যক্তি

Baruipur
---Advertisement---

ফের ভুয়ো চিকিৎসক ধরা পড়ল রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পুলিশি অভিযানে মিলল ভুয়ো চিকিৎসক চক্রের হদিশ। বুধবার রাতে দুর্গাপুরের কুন্দরালি ও বেলেগাছি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃত ৩ জনেরই বাড়ি বারুইপুর থানা এলাকায়। ডাক্তারি একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ঘটনার তদন্ত করছে পুলিশ (Baruipur)।

Baruipur: বারুইপুরে ভুয়ো চিকিৎসক গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন তপনকুমার বৈরাগী, বাসুদেব নস্কর এবং আশিস কুমার বরাল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ। অভিযোগ, কোনও বৈধ ডিগ্রি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ওই এলাকায় চিকিৎসা করতেন তাঁরা। এমনকি বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি মৃত ব্যক্তিদের নামেও সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে (Baruipur)।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। কোথা থেকে তাঁরা এসব ভুয়ো ডিগ্রি জোগাড় করলেন, কারাই বা এর নেপথ্যে রয়েছে, এসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারইপুর থানা পুলিশ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ঘাসিয়াড়া এলাকা থেকে বিশ্বরূপ আচার্য নামে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে, MBBS, FRCS-সহ একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই জেলা থেকে ফের ভুয়ো চিকিৎসকের হদিশ মেলায় স্বাস্থ্য দফতরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now