দুর্গাপুজোর নামে টাকা তছরূপের অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই অভিযোগে, মঙ্গলবার সকালে ইন্দ্রনীল সেনের বাড়ি ও ফার্ম হাউসে অভিযান চালাল ED। অভিযোগ, মন্ত্রী UNESCO-র নাম ভাঙিয়ে দুর্গাপুজোর কোটি কোটি টাকা নয়ছয় করেছেন। এই মামলার তদন্তেই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হানা দেয় ED (indranil sen house raid)।
মঙ্গলবার সকালে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি, হিন্দুস্তান পার্কে তাঁর আত্মীয়ের বাড়ি এবং হাইল্যান্ড পার্কের এক ইভেন্ট ম্যানেজারের বাড়িতে হানা দেন ED আধিকারিকেরা। বাড়ির সদর দরজা থেকে গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই মামলায় প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ED আধিকারিকেরা (indranil sen house raid)।
indranil sen house raid: মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ কী?
ED-র অভিযোগ, রাজ্যে দুর্গাপুজোকে UNESCO হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ২০২১ সালে। আর এটাকেই কাজে লাগিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। UNESCO-র নাম ব্যবহার করে প্রি-পুজো ও প্রিভিউ শোয়ের চড়া দামের টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে (indranil sen house raid)।
অভিযোগ, ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর প্রাক্তন মন্ত্রীর মালিকানাধীন সংস্থার কাজ ছিল দুর্গাপুজোর আগে দর্শনার্থীদের বিশেষ ‘প্রি-পুজো টিকিট’ বিক্রি করা। এই তালিকায় কলকাতার নামজাদা প্রায় ২৪টি পুজোকে বেছে নেওয়া হতো। একটি মিউজিয়াম বা প্রদর্শনীতে তাদের থিম ও শিল্পকর্ম দেখানো হত। প্রাক্তন মন্ত্রীর তরফে বলা হতো, তাঁর এই সংস্থাটি ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
ED-র দাবি, এই বিষয়টি সম্পূর্ণ অন্য। ইউনেস্কো কখনই এই সংস্থার প্রদর্শনীর সঙ্গে যুক্ত ছিল না। আরও অভিযোগ, তিন বছর ধরে এই টিকিট বিক্রির মাধ্যমে ৩ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত টাকা নয়ছয় হয়েছে। টিকিট বিক্রি ও স্পনসরশিপের কোটি টাকার সামান্য একটু অংশ পেত পুজো ক্লাবগুলি। আর এর সিংহভাগ পেতেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।












1 thought on “দুর্গাপুজোয় টাকা তছরূপ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED অভিযান”
Comments are closed.