---Advertisement---
lifezone nursing home

Ajay Pal Sharma: চিকিৎসক থেকে IPS, ২২ মাসে ১৩৬টা এনকাউন্টার, কে এই অজয় পাল শর্মা?

April 28, 2026 2:41 PM
---Advertisement---

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আবহে ফের চর্চার কেন্দ্রে IPS অফিসার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এই পুলিশ আধিকারিক বর্তমানে পশ্চিমবঙ্গ নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের জনপ্রিয় এই পুলিশকর্তা রাজ্যে এসেই সাড়া ফেলে দিয়েছেন। ফলতা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা হোক বা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে ধমকানো হোক, তিনি চর্চায়। কে এই অজয় পাল শর্মা? কোথায় কোথায় দায়িত্ব পালন করেছেন তিনি? (Ajay Pal Sharma)

১৯৯৫ ব্যাচের IPS অফিসার অজয় পাল শর্মা উত্তরপ্রদেশ ক্যাডারের অফিসার। বর্তমানে তিনি রয়েছেন প্রয়াগরাজ জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্ঘলা) পদে। তিনি এর আগে পাঁচটা জেলার SP ও SSP পদে দায়িত্ব সামলেছেন। তিনি নয়ডা, মেরঠ, মুজফ্ফরনগর-সহ একাধিক জেলায় দায়িত্ব সামলেছেন। অপরাধ দমনে কড়া মনোভাবের জন্য তিনি বিশেষ পরিচিত। সবচেয়ে বেশি চর্চায় ছিলেন তিনি জৌনপুরের পুলিশ সুপার হিসেবে থাকার সময়ে। ২২ মাসে তিনি ১৩৬টা এনকাউন্টার করেন। যেটা ছিল উত্তরপ্রদ্শের ইতিহাসে সবচেয়ে বেশি এনকাউন্টার। সেই কারণেই প্রশাসনিক মহলে তিনি ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবেও পরিচিতি পান। কেউ তাঁকে সিঙ্ঘম তো কেউ তাঁকে দাবাং বলেন। (Ajay Pal Sharma)

তবে IPS কেরিয়ার শুরুর আগে তিনি একজন চিকিৎসক ছিলেন। সেখান থেকে বেছে নেন এই পেশা।গত কয়েক দিনে তাঁর একাধিক পদক্ষেপ নিয়ে চর্চা হয়েছে। ভোটের আগে বিভিন্ন জেলায় আচমকা পরিদর্শন, পুলিশ কর্তাদের কড়া বার্তা এবং রাজনৈতিক দলগুলির অভিযোগ সরাসরি শুনেছেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে ফলতার তৃণমূল প্রার্থীকে সতর্ক করতে দেখা যায়। এরপরই বিরোধীরা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। (Ajay Pal Sharma)

যদিও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, “পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। ভিডিওর প্রেক্ষাপট যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” অজয় পাল শর্মা এখনও পর্যন্ত প্রকাশ্যে এই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন :Rajanya Halder: প্রচারের শেষদিনে আক্রান্ত রাজন্যা হালদার, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Ajay Pal Sharma: চিকিৎসক থেকে IPS, ২২ মাসে ১৩৬টা এনকাউন্টার, কে এই অজয় পাল শর্মা?”

Leave a Comment