তখন সবে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। বক্তব্য রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তখনই হঠাৎ গাড়ি নিয়ে হাজির বিধায়ক কুণাল ঘোষ। এই দৃশ্যে কিছুটা হলেও হকচকিয়ে যান ঋতব্রত শিবিরের বিধায়করা। স্বাধীনতার দিন এমনই দৃশ্যের সাক্ষী থাকল তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন কার্যালয় (Kunal Ghosh)।
Kunal Ghosh: মেট্রোপলিটন কার্যালয়ে কুণাল
শনিবার সকলে কলকাতার মেট্রোপলিটনে তৃণমূলের দলীয় অফিসে স্বাধীনতা দিবস উদযাপন করেন ঋতব্রতপন্থী বিধায়কেরা। যদিও ঋতব্রত শিবিরের দখলে থাকা এই পার্টি অফিসটি কুণাল ঘোষের বিধানসভা এলাকা বেলেঘাটার অন্তর্ভুক্ত। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচাৰ্য-সহ অন্যান্য নেতৃত্ব। সেই অনুষ্ঠানের মাঝে আচমকাই হাজির কালীঘাট পন্থী কুণাল ঘোষ। শহীদ বেদিতে মালা দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এমনকী চন্দ্রিমা, অরূপ রায়ের অনুরোধে বক্তব্য রাখেন তিনি (Kunal Ghosh)।
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, ‘কুকথা’ বলে বিতর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভ দেখা দিয়েছে। এবার সেই ইস্যুতেই অনন্ত মহারাজকে কটাক্ষ করলেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ সম্মান দিয়েছিলেন। তখন নিশ্চয় তিনি খারাপ কথা বলেননি। তাঁকে বিজেপিও সাংসদ করেছিল তখনও তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাতে শুধুমাত্র লোক দেখানো ক্ষমা চাওয়া নয়। তাঁকে গ্রেফতার করতে হবে। তাঁকে সাংসদ পদ খারিজ করতে হবে এবং বিজেপি যদি সত্যিই নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে চায়, তাঁকে দয়া করে দল থেকে বহিষ্কার ঘোষণা করুন।”
তিনি আরও বলেন, “স্বাধীন দেশেও আমরা খুব চাপে আছি। আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক শ্রমিকের যে সর্বনাশ করে ছেড়েছে। এটা হতে পারে না। আমরা গর্বিত নাগরিক। কিন্তু স্বাধীনতাকে তাঁর জায়গায় রাখতে হবে।”









[8113]cbaji Official Login | বিকাশ পেমেন্ট ও সেরা অনলাইন ক্যাসিনো বোনাস,cbaji অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেমের নিয়ম জানুন এবং বিকাশ দিয়ে সহজে গেম খেলুন। আকর্ষণীয় বোনাস পেতে আজই জয়েন করুন। visit: cbaji