রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভোট আসে, প্রতিশ্রুতিও আসে, বদলায় না ছবি ; বেহাল মহাশোল কলোনিতে ক্ষোভে স্থানীয়রা

Published on: August 15, 2026
---Advertisement---

স্বাধীনতার আট দশক পরও পাকা রাস্তা, পানীয় জল, নিকাশি ও পথবাতির মতো ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত শালবনি ব্লকের মহাশোল কলোনি। দীর্ঘদিনের সমস্যায় ক্ষোভ বাড়ছে প্রায় ২০০ পরিবারের। দ্রুত সমাধান না হলে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। (Salboni Protest)

১৯৫৫ সালে শুরু কলোনির পথচলা

পশ্চিম মেদিনীপুরের মহাশোল কলোনির ইতিহাস বহু পুরনো। ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান থেকে আসা বাস্তুহারাদের নিয়ে এই জনপদের শুরু। ১৯৭১ সালে স্থায়ী কলোনি হিসেবে সরকারি স্বীকৃতি পায় এলাকা। বর্তমানে প্রায় ২০০টি পরিবারে আনুমানিক ১০৫০ মানুষের বসবাস। কিন্তু এত বছর পরেও মৌলিক পরিষেবার অভাব মেটেনি বলে অভিযোগ। (Salboni Protest)

বৃষ্টিতে রাস্তা হয়ে যায় জল-কাদা

কলোনির কাঁচা রাস্তাই এখন বাসিন্দাদের সবচেয়ে বড় সমস্যা। একটু বৃষ্টি হলেই রাস্তা জলে ডুবে যায়। জল-কাদা পেরিয়েই স্কুলপড়ুয়া, প্রবীণ ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। অঞ্জনা রানি বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, রাস্তার পাশাপাশি পানীয় জল ও আলোর সমস্যাও দীর্ঘদিনের। প্রায় ১০-১৫ বছর ধরে এই দুর্ভোগ চলছে।

নেই নিকাশি, জল ভোগান্তি

নিকাশি ব্যবস্থার অবস্থাও বেহাল। নোংরা জল উপচে রাস্তা পেরিয়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। পানীয় জলের জন্য দূর থেকে জল আনতে হয় বাসিন্দাদের। ফলে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। (Salboni Protest)

সন্ধ্যার পর অন্ধকারে এলাকা

বিদ্যুৎ সংযোগ থাকলেও রাস্তায় পর্যাপ্ত আলো নেই। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় কলোনি। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে। পাশাপাশি বিষাক্ত সাপের উপদ্রব নিয়েও আতঙ্কে থাকতে হয় বাসিন্দাদের।

১৪৫০ মিটার রাস্তা নিয়েও ক্ষোভ

এক বাসিন্দার দাবি, প্রায় ১৪৫০ মিটার রাস্তার কোনও উন্নতি হয়নি। তাঁর অভিযোগ, বামফ্রন্ট সরকারের সময় থেকেই এই সমস্যা চলে আসছে। পরে তৃণমূল সরকার এলেও পরিস্থিতির বদল হয়নি। নতুন সরকারও কাজের আশ্বাস দিয়েছে। কিন্তু মহাশোলের রাস্তা ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এখনও কোনও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

ভোটের প্রতিশ্রুতি নিয়ে ক্ষোভ

বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক দল ও নেতাদের কাছ থেকে একাধিক প্রতিশ্রুতি মিললেও ভোট মিটতেই আর দেখা মেলে না তাঁদের। তাই এবার আর শুধু আশ্বাস নয়, বাস্তব কাজ চান স্থানীয়রা। পাকা রাস্তা, নিকাশি নালা, পানীয় জল এবং পথবাতির ব্যবস্থা দ্রুত করার দাবি উঠেছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাশোল কলোনির বাসিন্দারা। (Salboni Protest)

আরও পড়ুন :-স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক? হাবরায় পাক নাগরিক গ্রেপ্তার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “ভোট আসে, প্রতিশ্রুতিও আসে, বদলায় না ছবি ; বেহাল মহাশোল কলোনিতে ক্ষোভে স্থানীয়রা”

  1. [5425]ck66 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো এবং দ্রুত টাকা উত্তোলন,ck66 অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন ক্যাসিনো গেম উপভোগ করুন। এখানে পাবেন স্লট খেলার সহজ নিয়ম এবং দ্রুত টাকা উত্তোলনের সুবিধা। আজই যোগ দিন। visit: ck66

    Reply

Leave a Comment