আরজি করের ঘটনায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ও কাদা ছোড়ার ঘটনার প্রতিবাদ নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের। তিনি সাফ জানান, অপরাধীদের কঠোর সাজা হওয়া উচিত, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বয়স্ক মানুষের ওপর এমন হামলা তিনি সমর্থন করেন না। তিনি স্পষ্ট করেন, সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। অন্যায় করলে প্রশাসন ও পুলিশ সঠিক শাস্তি দেবে (ratna debnath)।
ratna debnath: ‘হার্ট অ্যাটাকও হতে পারত!’
তিনি উল্লেখ করেন, নির্মল ঘোষ (ratna debnath) একজন ৮০ বছরের বৃদ্ধ। এই বয়সে তাঁর বড় কোনো শারীরিক ক্ষতি বা হার্ট অ্যাটাক হয়ে গেলে মামলার প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। বিধায়ক রত্না দেবনাথ বলেন, “আমি এটাকে সমর্থন করি না। ডিম ছোড়া,কাদা ছোড়া যাই বলুন উনি ৮০ বছরের লোক। ওনার হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথা থেকে পাবো। একজন বয়স্ক লোকের উপর হামলা আমি মন থেকে সমর্থন করি না।”
গতকাল অরজির করে নিহত চিকিৎসকের বাবার গোপন জবানবন্দি দিয়েছেন, উঠে এসেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য,”এই প্রসঙ্গে মা রত্না দেবনাথ তথা বিধায়ক বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি ছিলাম না। আগামীকাল আমি বিধানসভায় ছিলাম।”
তিনি আরও বলেন, “তিলোত্তমা কাণ্ডে কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। প্রাক্তন চেয়ারম্যান ধরা পড়বেই। সঞ্জীব মুখোপাধ্যায়কে বার বার বলা সত্ত্বেও দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টেম করতে দেয়নি। উলটে ভয় দেখিয়েছে। যে পুলিশ আমার মেয়ের দেহ সৎকারের টাকা দিয়েছে তাকে খুঁজছি। সেই টাকা ফেরত দেবো তাকে। পুলিশ ও সেদিন তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার যোগসাজশে যুক্ত ছিলো। পুলিশ ভয় দেখিয়েছিল।” তিনি জানান যে হেনস্থায় নয়, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের ফাঁসি বা কঠোরতম শাস্তি চান।
উল্লেখ্য, অভয়া কাণ্ডে দ্রুত মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে চড়-লাথি-ডিম মারা হয়। পরানো হয় জুতোর মালা। চলে চড়-লাথি। কোনওমতে আদালতের ভিতরে ঢোকানো হয় তাঁকে।









Really good visual appeal on this internet site, I’d rate it 10 10.
[5942]pepsi777 Official Login | Trusted Online Slots Malaysia DNPay,pepsi777 provides a secure platform for online slots in Malaysia. Download the app today for easy access and learn how to play baccarat with ease. Join now! visit: pepsi777
[1067]ez96 Official Login | Trusted Online Casino Malaysia Fast Payout,ez96 offers a seamless gaming experience. Download the app today for fast payout slot games and expert guides on how to play baccarat. Join the action now! visit: ez96
[2940]Tektok77: Login Resmi & Slot Gacor Hari Ini Deposit Pulsa,Tektok77 menyediakan akses login resmi untuk main baccarat online dan download apk terbaru. Daftar casino deposit pulsa mudah dan cepat. Gabung sekarang juga! visit: tektok77
[9411]8777bet Official Login | বাংলাদেশের সেরা অনলাইন ক্যাসিনো ও অ্যাপ,8777bet-এ লগইন করে সেরা অনলাইন স্লট গেমের নিয়ম জানুন। বিকাশ দিয়ে সহজে টাকা জমা দিয়ে আজই অ্যাপটি ডাউনলোড করে খেলা শুরু করুন। visit: 8777bet