রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘তৃণমূল ভাঙার চেষ্টা’, বিধায়ক প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ

---Advertisement---

নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে যোগ দিয়ে মাঝপথেই বেরিয়ে এলেন বেলেঘাটার বিধায়ক (Kunal Ghosh) কুনাল ঘোষ। অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ তোলেন। যদিও কুনালের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস।

বেরিয়ে এসে মুখোমুখি হয়ে (Kunal Ghosh) তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

(Kunal Ghosh) কুনাল ঘোষ বলেন, বিধানসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকা তাঁর কর্তব্য ছিল। কারণ অনুষ্ঠানে লোকসভার স্পিকার, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল। তবে, কার বক্তব্য তিনি শুনবেন বা শুনবেন না, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি জানান, “বন্দেমাতরম, জাতীয় সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলন পর্ব পর্যন্ত ছিলাম। তারপর বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।”

আরও পড়ুন: “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই প্রমাণ লোপাট!”— অভয়া-কাণ্ডে বিস্ফোরক মা ও বাবা

তৃণমূল বিধায়কের অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লা তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছেন এবং দল থেকে জয়ী হয়ে আসা কিছু ব্যক্তিকে “এন্টারটেইন” করছেন। একইসঙ্গে তিনি বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি অনৈতিকভাবে বিরোধী দল সাজানোর চেষ্টা করেছেন এবং অতীতে অনৈতিকভাবে তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। (Kunal Ghosh) কুনালের কথায়, “যাঁরা তৃণমূল ভাঙার চেষ্টা করছেন, তাঁদের কাছ থেকে সংসদীয় গণতন্ত্রের পাঠ আমাকে শুনতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।”

(Kunal Ghosh) তিনি আরও দাবি করেন, বিজেপি যেমন নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, তেমনই কিছু সাংবিধানিক পদাধিকারীও রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন। তবে অনুষ্ঠানের মাঝপথে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বলেও স্পষ্ট করেন কুনাল ঘোষ। তিনি বলেন, “এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”

অন্যদিকে, (Kunal Ghosh) কুনাল ঘোষের অভিযোগ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। তিনি বলেন, “আমাদের কাছে ২৯৪ জন বিধায়ক রয়েছেন। কারও নাম উল্লেখ করতে চাই না।” তবে তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রথীন্দ্র বোসের বক্তব্য, “বিকশিত ভারতের স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভাকে আরও কার্যকর ও দক্ষ করে তুলতেই এই উদ্যোগ। নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।” তিনি জানান, দেশের আট থেকে নয়টি রাজ্যের বিধানসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার স্পিকার এবং বিভিন্ন পরিষদীয় নেতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আগামীকাল বিকেলে এই কর্মসূচির সমাপ্তি হবে বলেও জানান তিনি।

বিধানসভার স্পিকার আরও দাবি করেন, পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং বিরোধী দলগুলিকেও পর্যাপ্ত সময় দিয়ে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। তবে কুনাল ঘোষের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘ছোট বোন’ সানায়ে তাকাইচির হাতে সন্তুর, করতালি মোদির; ভারত-জাপান সম্পর্কে নতুন উষ্ণতার বার্তা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “‘তৃণমূল ভাঙার চেষ্টা’, বিধায়ক প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ”

Leave a Comment