Site icon Hindustan News Point

ডিম আতঙ্ক তৃণমূলে! কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা

Councillors Meeting

ডিম! সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতাদের দিকে একের পর এক ডিম ছোড়ার ঘটনায় রাজ্যের তৃণমূল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তি। সেই আতঙ্কই এবার পৌঁছে গেল তৃণমূল ভবনের দরজায়। ডিম বিক্ষোভ ও জনরোষের আশঙ্কায় রবিবার বিকেলের গুরুত্বপূর্ণ (Councillors Meeting) কাউন্সিলর বৈঠক শেষ মুহূর্তে বাতিল করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-মন্ত্রীদের তথা বিধায়ক সৌগত রায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়র বিরুদ্ধে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল অন্দরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কোথায়, কখন, কার দিকে যে ডিম উড়ে আসবে, তা নিয়ে কার্যত সতর্ক অবস্থায় রয়েছেন অনেক নেতা-কর্মী। সেই পরিস্থিতিরই প্রভাব পড়ল কলকাতা পুরসভার রাজনীতিতে।

দলীয় সূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। (Councillors Meeting) সেখানে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করে দেওয়া হয়।

দলের অন্দরের খবর, বৈঠক ঘিরে বিজেপির বিক্ষোভ এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের সম্ভাবনার কথা নেতৃত্বের কাছে পৌঁছেছিল। এমনকী তৃণমূল ভবনের সামনে বা বৈঠকস্থলে ডিম ছোড়ার ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন কাউন্সিলর বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনীহা প্রকাশ করেন বলেও জানা গিয়েছে।

সূত্রের দাবি, সেই বার্তা পৌঁছে যায় শীর্ষ নেতৃত্বের কাছে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে (Councillors Meeting) বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হোক তা চাইছিল না তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে তৃণমূল ভবনের সামনে বিক্ষোভ বা ডিম ছোড়ার ছবি প্রকাশ্যে এলে তা রাজনৈতিকভাবে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

(Councillors Meeting) তবে বৈঠক বাতিল হলেও নতুন মেয়র নির্বাচনের প্রস্তুতি থেমে নেই। দলীয় সূত্রে জানা যাচ্ছে, কাউন্সিলরদের একটি নির্দিষ্ট গোপন স্থানে ডেকে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা করা হবে। নতুন মেয়র নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে তৃণমূল।

উল্লেখ্য, গত শুক্রবার ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, তা জানতে চেয়ে কলকাতা পুরসভাকে নোটিস পাঠিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। তিন দিনের মধ্যে সেই জবাব লিখিত দিতে হবে। এখনও পর্যন্ত মেয়র হিসেবে নতুন কাউকে মনোনীত করেনি তৃণমূল। এই পরিস্থিতিতে পুরসভার পরবর্তী দলনেতা কে হবেন, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। এর মাঝেই তৃণমূলের ডিম আতঙ্কে বৈঠক (Councillors Meeting) বাতিলের ঘটনা রাজনৈতিক মহলে নতুন জল্পনা উসকে দিয়েছে।

আরও পড়ুন: আহত অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ; ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ২টো IPL ট্রফি যথেষ্ট নয়! রজত পতিদারকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন অজিত আগরকর


Exit mobile version