ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আর সেই কারণেই কখনও কখনও দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলের দরজা খোলে না। এবার সেই বাস্তবতারই মুখোমুখি হতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়ক রজত পতিদারকে। (Rajat Patidar T20I Snub) টানা দু’বার IPL চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতের টি-২০ দলে জায়গা পেলেন না তিনি। (Rajat Patidar T20I Snub) এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর।
শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-২০ সিরিজ এবং আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। সেই দলে রজত পতিদারের নাম না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে IPL ২০২৬-এ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর এই বাদ পড়া অনেককেই অবাক করেছে।
(Rajat Patidar T20I Snub) সাংবাদিক বৈঠকে আগরকরকে যখন পতিদারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি স্পষ্ট জানান যে নির্বাচকদের আলোচনায় বহু ক্রিকেটারের নাম ছিল। তবে শেষ পর্যন্ত মাত্র ১৫ জনকেই দলে নেওয়া সম্ভব।
তিনি বলেন, “আমরা অনেক ক্রিকেটারকে নিয়ে আলোচনা করেছি। এই ১৫ জনকে আমরা যোগ্য বলে মনে করেছি। ভারতে অসংখ্য ভালো ক্রিকেটার রয়েছে। এমন অনেকেই আছেন যারা দলে খেলার যোগ্য, কিন্তু বর্তমানে যারা খেলছে তারাও ভালো পারফর্ম করছে। সব সময় কিছু ক্রিকেটার বাদ পড়বেই। তবে আমরা যে দল বেছে নিয়েছি, তা নিয়ে সন্তুষ্ট।”
এই মন্তব্য থেকেই পরিষ্কার, নির্বাচকদের নজরে থাকলেও প্রবল প্রতিযোগিতার কারণে সুযোগ পাননি RCB অধিনায়ক। (Rajat Patidar T20I Snub)
IPL ২০২৬ মরশুমে ১৫ ম্যাচে ৫০১ রান করেন রজত পতিদার। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১১২। পুরো টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯২.৬৯, যা মিডল অর্ডার ব্যাটার হিসেবে অসাধারণ। তিনি মোট ৩০টি চার ও ৪২টি ছক্কা হাঁকিয়েছেন।
বিশেষ করে ইনিংসের মাঝের ও ডেথ ওভারে পাতিদারের ব্যাটিং ছিল বিধ্বংসী। ১২ থেকে ১৬ ওভারের মধ্যে তিনি ১০৮ বলে ২৩৪ রান করেন, স্ট্রাইক রেট ২১৬.৬৭। শেষ চার ওভারে তাঁর স্ট্রাইক রেট পৌঁছে যায় ২৭৮.৫৭-এ।
(Rajat Patidar T20I Snub) তবুও নির্বাচকরা চার ও পাঁচ নম্বর ব্যাটিং পজিশনের জন্য তিলক বর্মা এবং শিবম দুবের উপরই আস্থা রেখেছেন। ফলে IPL-এ ধারাবাহিক সাফল্য সত্ত্বেও আপাতত ভারতীয় টি-২০ দলের বাইরে থেকেই অপেক্ষা করতে হবে রজত পতিদারকে।
তবে তাঁর সাম্প্রতিক ফর্ম এবং নেতৃত্বের সাফল্য দেখে ক্রিকেট মহলের একাংশের বিশ্বাস, জাতীয় দলের দরজা তাঁর জন্য পুরোপুরি বন্ধ হয়নি। আগামী দিনে আরও বড় মঞ্চে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ নিশ্চয়ই আসবে।
আরও পড়ুন: রাহুল-গিলের শতরান, ম্যাচের প্রথম দিনেই আফগানদের চাপে ফেলল ভারত












