---Advertisement---
lifezone nursing home

রাহুল-গিলের শতরান, ম্যাচের প্রথম দিনেই আফগানদের চাপে ফেলল ভারত

June 6, 2026 7:29 PM
India vs Afganistan Test
---Advertisement---

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল ভারত। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (India vs Afganistan Test) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমান গিল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দিনের শেষে ৩ উইকেটে ৩৬৮ রান তুলে শক্তিশালী অবস্থানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। কেএল রাহুল ও শুভমান গিলের দুরন্ত শতরান, সঙ্গে একাধিক বড় জুটির উপর ভর করেই প্রথম দিন আফগান বোলারদের কার্যত ম্যাচের বাইরে ঠেলে দিয়েছে ভারত।

(India vs Afganistan Test) শুরুর দিকে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ভারতের ইনিংসের ভিত গড়ার কাজ শুরু করেন। যদিও যশস্বী বড় ইনিংস খেলতে পারেননি। ৩২ বলে ২৪ রান করে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। তবে অন্য প্রান্তে একেবারে অনড় ছিলেন রাহুল। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে আফগান বোলারদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ধরে রাখেন তিনি।

আরও পড়ুন: ভারতের টি-২০ দলের নেতৃত্বে বদল, অধিনায়কত্ব হারিয়ে যা বললেন সূর্যকুমার

যশস্বীর বিদায়ের পর তিন নম্বরে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাই সুদর্শন। দীর্ঘদিন ধরে এই পজিশনে বিরাট কোহলি বা শ্রেয়স আইয়ারকে দেখা গেলেও এবার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন তরুণ বাঁহাতি ব্যাটার। রাহুলের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় দ্বিতীয় উইকেটে ১৩৯ রানের মূল্যবান জুটি গড়েন তিনি। সুদর্শন ১০৪ বলে ৮১ রান করে আউট হলেও ভারতের ইনিংসকে বড় মঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। (India vs Afganistan Test)

India vs Afganistan Test 1

(India vs Afganistan Test) রাহুলের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক গিল। দারুণ ছন্দে থাকা ডানহাতি ব্যাটার নিজের শতরানও পূর্ণ করেন প্রথম দিনের মধ্যেই। দিনের খেলা শেষ হওয়ার সময় তিনি ১০৩ রানে অপরাজিত ছিলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে পরিণত ও দায়িত্বশীল ইনিংস, যা ভারতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।

অন্যদিকে রাহুল নিজের শতরান পূর্ণ করেন অনবদ্য ভঙ্গিতে। ধৈর্য ও আক্রমণাত্মক ক্রিকেটের মিশেলে সাজানো তাঁর ১০০ রানের ইনিংস ভারতের জন্য শক্ত ভিত তৈরি করে দেয়। সুদর্শনের সঙ্গে বড় জুটির পর অধিনায়ক শুভমান গিলের সঙ্গেও ৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। শেষ পর্যন্ত শতরান পূর্ণ করার পর তাঁর ইনিংসের ইতি ঘটলেও কাজটা করে দিয়ে যান দলের জন্য।

India vs Afganistan Test 2

গিলের সঙ্গে বর্তমানে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। (India vs Afganistan Test) এই ম্যাচটি পন্থের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়েছেন তিনি। আইপিএলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি, এমনকি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তাঁর। ফলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং নির্বাচকদের কাছে বার্তা দেওয়ার জন্য এই ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিনের শেষে ৫০ রানে অপরাজিত পন্থ গিলের সঙ্গে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে স্বস্তির জায়গায় পৌঁছে দিয়েছেন।

(India vs Afganistan Test) আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মহম্মদ সলিম সফি। তিনি দুটি উইকেট তুলে নেন। একটি উইকেট পান জিয়াউর রহমান শরিফি। তবে ভারতীয় ব্যাটারদের নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ব্যাটিংয়ের সামনে দিনভর খুব বেশি প্রভাব ফেলতে পারেননি আফগান বোলাররা।

প্রথম দিনের খেলা শেষে স্পষ্টভাবে এগিয়ে ভারত। বড় বড় পার্টনারশিপ, দুই শতরান এবং গিল-পন্থের অটুট জুটির সৌজন্যে দ্বিতীয় দিনে আরও বড় স্কোরের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: মহামেডানের হাল ধরলেন হুমায়ুন কবীর, ১৩ কোটির দেনা কাটিয়ে ঘুরে দাঁড়াবে শতাব্দীপ্রাচীন ক্লাব?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “রাহুল-গিলের শতরান, ম্যাচের প্রথম দিনেই আফগানদের চাপে ফেলল ভারত”

Leave a Comment