---Advertisement---
lifezone nursing home

আহত অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ; ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

June 7, 2026 2:55 PM
Ashok Bhattacharya
---Advertisement---

শিলিগুড়ির প্রবীণ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন মেয়র (Ashok Bhattacharya) অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। শনিবার নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হওয়ার পর তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পরে শঙ্কর ঘোষের ফোন থেকেই অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলে (Ashok Bhattacharya) তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে শিলিগুড়ির বাড়িতে বসে লেখালেখি করছিলেন অশোক ভট্টাচার্য। সেই সময় আচমকাই (Ashok Bhattacharya) তিনি মেঝেতে পড়ে যান। পড়ে গিয়ে মাথার ডানদিকে এবং চোখের পাশের অংশে গুরুতর আঘাত লাগে। মাথা ফেটে যাওয়ায় একাধিক সেলাই পড়েছে। বাড়ির সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ির হাকিমপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মাথায় আঘাতজনিত জটিলতার আশঙ্কা প্রকাশ করেন। সূত্রের খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও হাসপাতাল সূত্রে রবিবার জানানো হয়েছে, প্রবীণ এই বাম নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসার উপর নজর রাখছে।

প্রবীণ এই বাম নেতার (Ashok Bhattacharya) অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়। রবিবার সকালে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে সরাসরি হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। দীর্ঘ সময় অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন তিনি। উল্লেখযোগ্যভাবে, একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময়ে অশোক ভট্টাচার্যকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে দেখতেন শঙ্কর ঘোষ। রাজনৈতিক পথ আলাদা হলেও সেই সম্পর্কের উষ্ণতা এখনও অটুট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরপর শঙ্কর ঘোষের ফোন থেকেই অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রবীণ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং শিগগিরই সরাসরি দেখা করার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার জবাবে (Ashok Bhattacharya) অশোক ভট্টাচার্যও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উত্তরবঙ্গের রাজনীতিতে (Ashok Bhattacharya) অশোক ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ নাম। দীর্ঘদিন রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং শিলিগুড়ির মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। রাজ্যে বামফ্রন্টের শক্তি ক্রমশ কমতে শুরু করলেও দীর্ঘদিন শিলিগুড়িতে বাম রাজনীতির অন্যতম মুখ ছিলেন অশোক ভট্টাচার্য। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সিপিএম নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। দলমত নির্বিশেষে প্রবীণ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই।

আরও পড়ুন: বছরে আয় মাত্র ৫ লাখ, ২৪টি জমির মালিক, শওকতের স্ত্রীর চোখ টাটানো সম্পত্তি

আরও পড়ুন: চলছিল শেষকৃত্যের প্রস্তুতি, সেই সময়ে মিরাকল! ৬ দিন পর এভারেস্ট থেকে ফিরলেন দাওয়া শেরপা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “আহত অশোক ভট্টাচার্য, হাসপাতালে দেখতে গেলেন শঙ্কর ঘোষ; ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী”

Leave a Comment