---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee: ‘১০০টার বেশি আসন চুরি করেছে বিজেপি’ গণনা কেন্দ্র ছাড়ার আগে বিস্ফোরক মমতা

May 4, 2026 9:12 PM
Mamata Banerjee
---Advertisement---

রাজ্যে এখনও বেশ কিছু আসনে ভোটগণনা চলছে। তবে সামগ্রিক ছবিতে স্পষ্ট, ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে বা বলা ভালো জয় নিশ্চিত করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে প্রায় ৮০টির বেশি আসনে। কিছু আসনের গণনা এখনও বাকি থাকলেও, এই মুহূর্তে বঙ্গে গেরুয়া শিবিরের জয় কার্যত নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের অনুমান।

এই পরিস্থিতির মধ্যেই দীর্ঘক্ষণ নিজের গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছিলেন তিনি। তবে কিছুক্ষণ আগে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। (Mamata Banerjee)

তিনি সরাসরি বলেন, ‘আমাকে মারা হয়েছে। গণনাকেন্দ্র থেকে মেরে বের করে দিয়ে এখন কাউন্টিং করা হচ্ছে।’ তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে।এরপরই নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচন কমিশনকে বললেও কাজ হয়নি। ওরা আমাদের কথা শুনছে না। ১০০টার বেশি আসন চুরি করেছে BJP।’ তাঁর এই অভিযোগে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। (Mamata Banerjee)

PM Narendra Modi: “ভয় নয়, ভরসা, বাংলায় বদল শুরু”, ঐতিহাসিক জয়ের পর মোদীর বার্তা

উল্লেখ্য, সকাল থেকেই বেশিরভাগ কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থীরা এগিয়ে থাকলেও, নিজের কেন্দ্র ভবানীপুরে দীর্ঘ সময় ধরে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সময় যত গড়িয়েছে, ততই চিত্র পাল্টাতে শুরু করে। ধীরে ধীরে তিনি পিছিয়ে পড়েন। (Mamata Banerjee)

একই সঙ্গে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জিততে পারেন বলে জোর জল্পনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই কমিশন এবং বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment