---Advertisement---
lifezone nursing home

উত্তরবঙ্গে ঢুকল বর্ষা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা; কেমন থাকবে বাংলার আবহাওয়া?

June 9, 2026 6:17 PM
---Advertisement---

উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ ঘটেছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সুমন চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা ঢুকে পড়েছে। এর জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।(Weather Update)

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইলেও কোথাও কোথাও তার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে।(Weather Update)

মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বুধবার থেকে পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা উত্তর ও দক্ষিণ—উভয় বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। (Weather Update)

আরও পড়ুন :- বাড়ছে বর্ষার গতি, আগামী সপ্তাহ জুড়ে ভিজবে দেশের বিস্তীর্ণ এলাকা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment