রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Narendra Modi: ‘মা’ কাঁদছে, ‘মাটি’ অনুপ্রবেশকারীদের দখলে, ‘মানুষ’ আতঙ্কে! মমতাকে নিশানা করে আক্রমণে মোদী

Published on: April 26, 2026
Narendra Modi
---Advertisement---

দ্বিতীয় দফার ভোটের আগে বাংলার রাজনৈতিক মঞ্চে ফের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। রবিবার নির্বাচনী সভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি দাবি করলেন, “মা কাঁদছে, মাটি অনুপ্রবেশকারীদের হাতে, মানুষ ভয়ে দিন কাটাচ্ছে।” তৃণমূলের বহুল প্রচারিত স্লোগান ‘মা-মাটি-মানুষ’-কেই এদিন উল্টে দিয়ে বিজেপির আক্রমণের কেন্দ্রে রাখলেন মোদী।

(Narendra Modi) প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত ১৫ বছরে বাংলায় মহিলাদের নিরাপত্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি একের পর এক আলোচিত নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে বলেন, “বাংলা একসময় নারী শক্তির প্রতীক ছিল। আজ প্রতিদিন ধর্ষণ, গণধর্ষণ ও খুনের খবর সামনে আসছে।”

সভা থেকে তিনি আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন, কামদুনি, পার্ক স্ট্রিটে গণধর্ষণ, হাঁসখালি এবং কসবা আইন কলেজের ঘটনার প্রসঙ্গ তোলেন। মোদীর দাবি, “বেশিরভাগ ঘটনায় তৃণমূলের নেতাদের নাম উঠে এসেছে। সরকার অপরাধীদের রক্ষা করছে, উল্টে মেয়েদেরই দোষারোপ করছে।”

Raghab Chadda: BJP-তে যোগ দিয়ে বিপাকে, ১ দিনেই লাখ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা: Narendra Modi: ‘মা’ কাঁদছে, ‘মাটি’ অনুপ্রবেশকারীদের দখলে, ‘মানুষ’ আতঙ্কে! মমতাকে নিশানা করে আক্রমণে মোদী

বিজেপির এই আক্রমণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, বাংলার মহিলারাই দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় ভোটব্যাঙ্ক হিসেবে পরিচিত। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী-সহ একাধিক প্রকল্পের মাধ্যমে মহিলা ভোটারদের মধ্যে শক্ত ভিত গড়ে তুলেছে তৃণমূল সরকার। এই প্রকল্পগুলির ফলে বহু মহিলা আর্থিক স্বাধীনতা ও শিক্ষার সুযোগ পেয়েছেন বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

সন্দেশখালিকাণ্ডের পর থেকেই মহিলা নিরাপত্তার ইস্যুতে তৃণমূলকে চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপি। এদিনও মোদী দাবি করেন, “বাংলার প্রতিটি মা-বোন আজ তৃণমূল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রথম দফার ভোটেই তার ঝলক দেখা গিয়েছে।”(Narendra Modi)

প্রসঙ্গত, প্রথম দফার ভোটে বাংলায় ৯১ শতাংশেরও বেশি ভোটদান হয়েছে। বিজেপি ও তৃণমূল—দুই শিবিরই এই বিপুল ভোটদানের হারকে নিজেদের পক্ষে জনসমর্থনের ইঙ্গিত বলে দাবি করছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ এবং ৪ মে ফল ঘোষণা ঘিরে ইতিমধ্যেই চরমে উঠেছে রাজ্যের রাজনৈতিক উত্তাপ।

Garia Murder: গড়িয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, অসুস্থ ছেলেকে ঘুম পাড়িয়ে পলাতক স্বামী: Narendra Modi: ‘মা’ কাঁদছে, ‘মাটি’ অনুপ্রবেশকারীদের দখলে, ‘মানুষ’ আতঙ্কে! মমতাকে নিশানা করে আক্রমণে মোদী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment