বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূুলের প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পবিত্র কর। Pabitra Kar
তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন পবিত্র। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে বিজেপির সক্রিয় নেতা ছিলেন এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই একদা পরিচিত ছিলেন। হঠাৎ করে দলবদল এবং তার পরেই প্রার্থী হওয়া-এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। Pabitra Kar
উল্লেখ্য. গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর আগেই তৃণমূল ছেড়েছিলেন পবিত্র কর। ২০২৬-এ ফের দল বদল। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর হাত থেকেই জোড়া ফুলের পতাকা তুলে নেন পবিত্র। এরপরই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপরীতে তাঁকেই প্রার্থী করা হতে পারে বলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। আর মঙ্গলবার সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে পবিত্র কর-কেই প্রার্থী করল তৃণমূল।
খড়গপুরে ‘মাটি কামড়ে’ প্রচারে Dilip Ghosh, তৃণমূলকে তোপ—“পরিবর্তন হবেই”
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে সেয়ানে সেয়ানে টক্কর দিতে চাইছে দল। সেই কারণেই স্থানীয়ভাবে পরিচিত এবং সংগঠনে সক্রিয় পবিত্র করের উপর ভরসা রেখেছে দল। অন্যদিকে বিজেপিও এই কেন্দ্রে তাদের শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই লড়াই শুধুমাত্র দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠতে পারে দুই রাজনৈতিক শক্তির মর্যাদার লড়াই। একদিকে রয়েছেন অভিজ্ঞ নেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। অন্যদিকে নতুন দলে যোগ দিয়েই বড় চ্যালেঞ্জ নিতে নামা পবিত্র কর। Pabitra Kar
এখন দেখার বিষয়, সদ্য দলবদল করা পবিত্র কর কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন শুভেন্দু অধিকারীর মতো অভিজ্ঞ নেতাকে। নন্দীগ্রামের এই হেভিওয়েট লড়াই যে আগামী দিনে রাজ্যের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা বলাই যায়।








