---Advertisement---

Rajnath Singh: ‘বিজেপি এলে অপরাধীদের বাংলায় জায়গা নেই’, হুঙ্কার রাজনাথ সিংয়ের

April 25, 2026 8:43 PM
Rajnath Singh
---Advertisement---

বাংলায় বিজেপি এলে সুশাসন, অপরাধীদের জায়গা নেই। বাংলায় বিজেপিই ক্ষমতায় (Rajnath Singh) আসতে চলেছে—হুঙ্কার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। শনিবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো-এ করেন রাজনাথ সিং। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের হিন্দুস্থান মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত ওই রোড শো- ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ কেন্দ্রীয় মন্ত্রীকে হাত নেড়ে অভিনন্দন জানান। রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে একহাত নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।

তিনি বলেন, “তৃণমূল যাবে বিজেপি বাংলায় আসবে। বিজেপি সরকারে এলে সবার প্রথমে বাংলায় মাফিয়া রাজ বন্ধ করে দেওয়া হবে। উত্তপ্রদেশে বিজেপি সরকার। ওখানে কারও সাহস নেই সাধারণ নাগরিকদের শাসানো। মা-বোনের কোনও সম্মানহানি হবে না। আর যদি হয়, জেল নয়তো মৃত্যুদণ্ড হবে”।

রাজনাথ আরও বলেন, “আপনারা বিজেপি সরকার গড়ুন। অনুপ্রবেশকারীদের আমরা মারবো না। সীমান্তে পৌঁছে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে, বিজেপি জাতি ভেদাভেদে বিশ্বাসী নয়। আমি এখানকার সংঘ্যালঘু ভাইদের বলতে চাই, আপনারদের সঙ্গেও বর্তমান সরকার অন্যায় করেছে। আপনারাও অন্যায়ের বিচার পাবেন”।

তিনি আরও বলেন, “তৃণমূল এই ১৫ বছরে কী করেছে? কেন সপ্তম পে কমিশনের সমস্যার সমাধান এখনও হল না। বিজেপি সরকার এসে আমরা এর সমস্যার সমাধান করব কথা দিলাম”।

সভা থেকে রাজনাথ আরও বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর শিক্ষা (Rajnath Singh) ও স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে। কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সীমান্তে ফেরত পাঠানো হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment