---Advertisement---
lifezone nursing home

লাভলির ‘কীর্তি’! প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে উদ্ধার ত্রিপল-কম্বল

June 11, 2026 2:49 PM
Lovely Moitra
---Advertisement---

রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছে। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন সমগ্রীও উদ্ধার করছে পুলিশ। তৃণমূলের একাধিক নেতা-নেত্রী, এমনকি প্রাক্তন মন্ত্রীর গোডাউন থেকে উদ্ধার হচ্ছে ত্রাণের বিভিন্ন সামগ্রী। এবার সেই তালিকায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভাকেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রী (Lovely Moitra)। সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের গোডাউন থেকে মিলল বিপুল ত্রাণ সামগ্রী।

সূত্রের খবর, বুধবার সকালে সোনারপুরে প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউন খুলতেই চোখ কপালে ওঠে উদ্ধারকারীদের। গোডাউনের ভিতরে কালো ও সাদা প্লাস্টিকে বস্তায় মোড়ানো ত্রাণের সামগ্রী। ত্রিপল, কম্বল ও বালতি উদ্ধার করা হয়।

এই ঘটনার পর থেকেই ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সাধারণ গরিব মানুষের প্রাপ্য জিনিস নিজেদের বাড়ি, পার্টি অফিস ও গোডাউনে মজুত করে রেখে দিয়েছে। অথচ স্থানীয় মানুষজন ত্রাণ চাইতে গিয়ে তাঁদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই উদ্ধার হওয়া ত্রাণের সামগ্রী সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩ টি গাড়ি করে এই ত্রাণ সামগ্রী পৌঁছানো হয় বিডিও অফিসে।

এই বিপুল পরিমাণে ত্রাণ উদ্ধার নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “যাঁদের চুরি করা অভ্যাস তাঁরা সারাজীবনই চুরি করে। পুলিশকে বলা আছে তাঁরা যদি ভালো ভাবে ধরে তো ধরবে। লোকেশন দিয়ে আমি বিডিও সাহেবকে সমস্ত ছবি পাঠিয়ে দিয়েছি। থানাকেও জানিয়ে দিয়েছি। সামান্য ত্রিপলে কি আর মন ভরবে। তাই সব ফেলে রেখে চলে গেছে। আর ভালো লাগার জিনিস গুলো নিয়ে গেছে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment